,

১ জানুয়ারি থেকে ৩ দিনব্যাপী ‘অদ্বৈত মেলা’

odoythaবাংলা ভাষার অমর কথাশিল্পী অদ্বৈত মল্লবর্মণের জন্মদিন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় তিন দিনব্যাপী ‘অদ্বৈত মেলা’ শুরু হয়েছে।

তিতাস আবৃত্তি সংগঠনের আয়োজনে এবং পাক্ষিক ‘মত ও পথ’ এর সহায়তায় ১ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে এ মেলা শুরু হচ্ছে। মেলাটি চলবে ৩ জানুয়ারি শনিবার বিকেল পর্যন্ত।

মেলার উদ্বোধন করবেন স্থানীয় সাংসদ, বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট লেখক র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।

মেলা উদযাপন কমিটির আহ্বায়ক জহিরুল ইসলাম ভূঞার সভাপতিত্বে প্রধান অতিথি থাকবেন ভারতের ত্রিপুরা রাজ্যের তথ্য সংস্কৃতিমন্ত্রী শ্রী ভানুলাল সাহা। বিশেষ অতিথি থাকবেন জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন, পুলিশ সুপার মো. মনিরুজ্জামান পিপিএম, পৌরমেয়র মো. হেলাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, সদর উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম প্রমুখ।

মেলা উপলক্ষে গৃহিত কর্মসূচির মধ্যে রয়েছে-মেলার উদ্বোধন, আনন্দ শোভাযাত্রা, লাঠিখেলা, অদ্বৈত জন্মভিটায় (তিতাসপাড়ের গোকর্ণঘাট গ্রাম) পুষ্পস্তবক অর্পণ, লোকগান, লোকনৃত্য, বাউল সঙ্গীত, কবিতা ও ছড়া পাঠ, সাংস্কৃতিক প্রতিযোগিতা, আবৃত্তি, অদ্বৈত সম্মাননা প্রদান এবং আলোচনা।

এছাড়া মেলায় বসবে বিভিন্ন প্রকার স্টল। এসব কর্মসূচিতে ভারতের ত্রিপুরা, এবং দেশের রাজধানী ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, কুমিল্লা, চাঁদপুরসহ দেশের বিভিন্ন স্থানের কবি, শিল্পী, সাহিত্যিকরা অংশ নেবেন।

মেলার আহ্বায়ক জহিরুল ইসলাম ভূঞা বলেন, ‘বাংলা ভাষার অমর এই কথাশিল্পীকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা, তার কর্ম ও সৃষ্টির ব্যাপক চর্চার উদ্দেশেই এ মেলার আয়োজন। আমরা সরকারি উদ্যোগে জাতীয়ভাবে অদ্বৈত মল্লবর্মণের জন্ম-মৃত্যু দিবস পালনের দাবি করছি। এ মেলাকে লোকজ মেলায় পরিণত করার সকল প্রস্তুতি নেয়া হয়েছে।’

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ