,

ফেসবুকে স্মৃতিনষ্ট!

97951_facebডেস্ক রির্পোট :ঝড়ের বেগে লাইক পাওয়ার জন্য আপনার ফেসবুক প্রোফাইলে ভুরি ভুরি মিথ্যে কথা লিখছেন? কিংবা প্রোমোশন, ইভেন্ট, রিলেশনশিপ, ছুটি কাটানো, পার্টি নিয়ে প্রচুর গালগল্প ছড়াচ্ছেন নিজেকে গুরুত্বপূর্ণ মনে করানোর জন্য? তাহলে ভবিষ্যতে আপনি দুর্বল স্মৃতিশক্তির সমস্যায় ভুগবেন। প্রতি ১০ জনের মধ্যে একজন কিশোরীই স্বীকার করেছেনপার্টি নিয়ে তারা ফেসবুকে যে স্ট্যাটাস লাগান, তার প্রায় অর্ধেকের বেশিই মিথ্যে। সম্প্রতি ইউরোপে কয়েক বছর ধরে এক সমীক্ষায় চালানোর পরই উঠে এসেছে এই আলোড়ন সৃষ্টিকারী তথ্যটি।

 

১৮-২৮ বছর বয়সীদের মধ্যে এই মিথ্যে লেখা বা ভুলভাল বলার প্রবণতাটা থেকে যায়। রোজ রোজ প্রোফাইল আপডেটের চক্করে তারা প্রায়শই ভুলে যান কখন কী বলেছেন। ফলে আকাশকুসুম কল্পনা আর বাস্তবের তালজ্ঞান হারিয়ে মনে পড়তে চায় না কোনটা সত্যি আর কোনটা বানানো। আর এরপরেইধাক্কা খায় স্মৃতিশক্তি। এদের অনেকেই ডিজিটাল অ্যামনেসিয়ার শিকার। মানে যারা ফেসবুকের পেজকেই বাস্তব ভাবেন, চোখের সামনে ঘটে চলা ঘটনা এদের মন ও মস্তিষ্কে কোনো প্রভাবই ফেলে না।

 

৬৮ শতাংশ লোকজন, তা সে যে বয়সেরই হন না কেন, পার্টি, ইভেন্ট নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রায়ই মিথ্যে বলতে পিছপা হন না।

 

লন্ডনের সোসাইটি অফনিউরোঅ্যানালিসিসের কিনিক্যাল সাইকোলজিস্ট রিচার্ড শ্যেরির মতে, যখন মনে কোনো অবদমিত ইচ্ছে থাকে, তা পূরণ না হতে হতেই এক ধরনের হতাশা আমাদের মধ্যে চেপে বসে। ফলে সাইবার ওয়ার্ল্ডেই তা পূরণ করতে গিয়ে ফেসবুকে একের পর এক মিথ্যে সাজাই। তবে পরে এর থেকে নানারকম মানসিক অবসাদ, খারাপ লাগাগুলোও মানুষের মনের উপর জাঁকিয়ে বসে।এমনকী কয়েক বছর পর এদের অনেকেই ভয়ঙ্কর অনুতাপে ভুগতে দেখা গেছে বলেও রিচার্ড শ্যেরি তার বক্তব্যে জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ