,

আনুশকা-বিরাটের বিয়ে!

57106_viআন্তর্জাতিক ডেস্ক :গত এক বছরেরও বেশি সময় ধরে বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা ও ক্রিকেট তারকা বিরাট কোহলির প্রেমের বিষয়টি সবার মুখে মুখে। প্রথম দিকে দুজন অস্বীকার করলেও পরে বিষয়টি জলের মতো পরিষ্কার হয়ে যায়। শুধু তাই নয়, নিজেদের প্রেমের কথা অকপটেই স্বীকার করেছেন এ দুই তারকা। ২০১৪ সালজুড়ে ‘আনুশকা-বিরাট’ নাম দুটি ছিল সবচেয়ে আলোচিত। একে অপরের প্রেমের টানে আনুশকা কখনও খেলার মাঠে কিংবা বিরাট কখনও শুটিং লোকেশনে গিয়ে হাজির হয়েছেন। তবে এ নিয়ে মিডিয়ায় খবরও কিন্তু কম হয়নি। তবে হালে যে খবরটি বেশি চাউর হয়েছে তাহলো তাদের বিয়ে। শোনা যাচ্ছে, এ প্রেমিক যুগল নাকি গোপনে বিয়ের কাজটি সেরে ফেলেছেন। সম্প্রতি, বলিউড ও খেলার মাঠের গ্যালারিতে এমন কথাই সবাই বলে বেড়াচ্ছেন। গোপনে বিয়ের পর তারা এখন দিব্যি সংসারও করছেন বলে জানা গেছে। অবশ্য এসব কথার গুজব বলে উড়িয়ে দিয়েছেন দুজনই। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ বিষয়ে আনুশকাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, বিয়ে করলে সবাইকে জানিয়ে করব। এ নিয়ে কারোর মধ্যে সংশয় রাখতে চাই না। তারকারা প্রেম করলে সেটা নিয়ে নানা রকম গুজব হয়। এটা তারই একটি অংশ বলেই আমি মনে করি। আনুশকার সঙ্গে একই মত পোষণ করলেন বিরাট কোহলিও।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর