শসা খাওয়ার পর পানি পান করেন?

news-image

স্বাস্থ্য ডেস্ক : গরম চলে আসতে শুরু করেছে। আর এই গরমে স্বাস্থ্যকর আর স্বস্তিদায়ক হিসেবে অনেকেই বেঁছে নেন শসা, তরমুজ, পেঁপে, ডাবের মতো বিভিন্ন ফল। তবে শসা ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে বলে হরহামেশাই এই ফল খেয়ে থাকি আমরা। এটি সবজি হিসেবেও খাওয়া হয়। শশা খাওয়ার পর আমরা অনেকেই আবার পানি পান করে থাকি। কিন্তু শসা খাওয়ার পর পানি পান করলে তা শরীরের কতটা ক্ষতি করে তা আমরা হয়তো অনেকে জানি না।

শসা খাওয়ার পর পরই পানি খেলে কী কী সমস্যা হতে পারে, একটু জেনে নেওয়া যাক…

পিএইচ লেভেল ঠিক থাকে না

যে ফলে পানির পরিমাণ বেশি-এমন ফল খাওয়ার পর পানি খেলে শরীরের পিএইচ লেভেল ঠিক থাকে না। ফলে হজমের সমস্যাসহ একাধিক রোগ শরীরে বাসা বাধতে শুরু করে। এই একই কারণে খালি পেটে পেঁপে খেতেও নিষেধ করেন চিকিৎসকেরা।

ডায়ারিয়া হতে পারে

একাধিক কেস স্টাডিতে দেখা গেছে, ভরা পেটে যদি শসা বা তরমুজ খাওয়া যায়, তাহলে হজম প্রক্রিয়ার উন্নতি ঘটে। কিন্তু সেই একই ফল যদি খালি পেটে খাওয়া হয় অথবা খাওয়ার পর পানি পান করা হয়, তাহলে পেটের ভেতরে এমন বিক্রিয়া হয় যে ডায়ারিয়ার মতো সমস্যা মাথা চাড়া দিয়ে ওঠে।

শুধু তাই নয়, শরীরে জলের পরিমাণ বেড়ে গেল হজমে সহায়ক একাধিক অ্যাসিড পানিতে মিশে যায়। ফলে বদ-হজম, গ্যাস-অম্বল প্রভৃতি সমস্যায় শরীর জর্জরিত হয়ে পড়ে।

তবে এটি থেকে বাঁচতে বেশ কিছু সমাধান আছে। খাবার খাওয়ার ৩০ থেকে ৪০ মিনিটের মধ্যে পানি পান করা চলবে না। এমনকি যেসব ফলে পানি রয়েছে-এমন ফল খাওয়ার পর একই নিয়ম মানতে হবে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার