,

শিক্ষার্থীদের ‘ভুয়া ভুয়া’ স্লোগান, ফিরে এলেন নুর

news-image

নিউজ ডেস্ক : রাজধানীর নর্দ্দায় বাসচাপায় এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহতের ঘটনায় আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানাতে গিয়েছিলেন ডাকসুর নবনির্বাচিত ভিপি নুরুল হক নুর, তবে তার উপস্থিতি ভালোভাবে নেননি ওই শিক্ষার্থীদের একাংশ।

এ সময় তারা নুরের উদ্দেশে বলতে থাকেন, ‘চলে যান, চলে যান’ এবং ‘ভুয়া ভুয়া’।

গতকাল মঙ্গলবার সকালে আবরার আহমেদ চৌধুরী নামের বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) এক ছাত্রের মৃত্যুর পর রাস্তায় নেমে আসেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। যমুনা ফিউচার পার্কের সামনের সড়ক অবরোধ করে দোষী চালকের শাস্তির দাবিতে স্লোগান দিতে থাকেন তারা।

ঘটনার ঘণ্টা দুয়েক পর সেখানে গিয়ে শিক্ষার্থীদের দাবি পূরণে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়ে সড়ক ছাড়ার অনুরোধ জানান ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। তবে শিক্ষার্থীরা তার আহ্বানে সাড়া না দিয়ে অবরোধ চালিয়ে যেতে থাকেন।

পরে বিকেল পৌনে ৫টার দিকে কোটাবিরোধী আন্দোলনের আরেক নেতা রাশেদ খানকে নিয়ে আন্দোলনকারীদের মাঝে উপস্থিত হন ভিপি নুর। বসুন্ধরা আবাসিক এলাকার প্রধান গেটে জেব্রা ক্রসিংয়ের যে জায়গায় আবরার নিহত হয়েছেন, সেখানে নুর যেতে চাইলে আন্দোলনকারীদের একটি পক্ষ তাকে বাধা দেন।

পরে আন্দোলনকারীদেরই আরেকপক্ষ সেখান থেকে নুর, রাশেদসহ অন্যদের বের করে নিয়ে যান। এ সময় সড়ক বিভাজকের উপর আন্দোলনকারীদের তৈরি করা অস্থায়ী মঞ্চ থেকে তাদের প্রতিনিধি মাঈশা নুর ঘোষণা দেন, ‘আমরা নুরকে অ্যাকসেপ্ট করছি না।’

নুর সেখান থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়ও তার বিরুদ্ধে স্লোগান চলতে থাকে।

নুর তখন আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘আপনাদের ওপর দায় চাপানোর চেষ্টা করা হবে। আপনারা সচেতন থাকবেন। আপনারা আপনাদের আন্দোলন করবেন। কোনো প্রয়োজন হলে আমাদের জানাবেন। আমরা আপনাদের সাথে আছি।’

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর