মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাঁচ দফা দাবিতে ভিসি কার্যালয়ের সামনে অবস্থান আন্দোলনকারীদের

news-image

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ফলাফল বাতিল এবং পুনঃতফসিল ঘোষণাসহ পাঁচ দফা দাবিতে ভিসি কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে আন্দোলনকারীরা।

সোমবার (১৮ মার্চ) দুপুরে রাজু ভাস্কর্য থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ভিসি কার্যালয়ের সামনে এসে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এসময় আন্দোলনকারীরা ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের পদত্যাগসহ পাঁচ দফা দাবি মেনে নেয়ার আহ্বান করেন। অন্যথায় কঠোর কর্মসূচির হুশিয়ারী দেয় নির্বাচন বর্জনকারী প্যানেলগুলো।

দাবিগুলো হলো- জালিয়াতির ডাকসু নির্বাচন বাতিল, পুনঃতফসিল ঘোষণা, ভিসির পদত্যাগ দাবি, মিথ্যা মামলা প্রত্যাহার, হামলাকারীদের শাস্তি নিশ্চিতকরণ।

এদিকে নির্বাচন বাতিলসহ পাঁচ দফা দাবিতে চলছে ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচিও। তবে এতে শিক্ষার্থীদের তেমন সাড়া পাওয়া যায়নি। অধিকাংশ বিভাগে ক্লাস-পরীক্ষা স্বাভাবিক রয়েছে।

ভিসির কার্যালয়েরর সামনে অনুষ্ঠিত বিক্ষোভে জিএস প্রার্থী উম্মে হাবিবা বেনজীর বলেন, গত ১১মার্চ যে কারচুপির নির্বাচন হয়েছে আমরা সে নির্বাচন প্রত্যাখ্যান করছি। এ নিবাচন ছিল সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে তামাশা। আমরা অবিলম্বে নির্বাচন বাতিল করে পুনঃতফসিল দাবি করছি। এসময় তিনি ভিসিসহ নির্বাচন সংশ্লিষ্ট সকলের পদত্যাগ দাবি করেন।

নির্বাচন বর্জনকারী পাঁচটি প্যানেল হলো- কোটা সংস্কার আন্দোলন, প্রগতিশীল ছাত্র ঐক্য, স্বতন্ত্র জোট, স্বাধিকার স্বতন্ত্র পরিষদ ও ছাত্র ফেডারেশন।

প্যানেলগুলোর দাবির মধ্যে রয়েছে- হল জালিয়াতির ডাকসু নির্বাচন বাতিল, পুনঃতফসিল ঘোষণা, ভিসির পদত্যাগ দাবি, মিথ্যা মামলা প্রত্যাহার, হামলাকারীদের শাস্তি নিশ্চিতকরণ। জাগো নিউজ

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক