বাজারে এল অ্যালকাটেলের ফ্যাবলেট

148f1e82e6a57b53199424d7f858d7ff-6আন্তর্জাতিক ডেস্ক :স্মার্টফোন ও ট্যাবলেটের সুবিধাযুক্ত অ্যালকাটেলের ফ্যাবলেট পপ সি৯ দেশের বাজারে আনল অ্যালকাটেলের বাংলাদেশি পরিবেশক ইরাসেল লিমিটেড।

অ্যান্ড্রয়েড জেলিবিন অপারেটিং সিস্টেমনির্ভর সাড়ে পাঁচ ইঞ্চি মাপের ফ্যাবলেটে রয়েছে ১.৩ গিগাহার্টজের কোয়াড কোর প্রসেসর, এক জিবি র্যাম সুবিধা। ফ্যাবলেটটির পেছনে আট মেগাপিক্সেল ও সামনে দুই মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। এতে আছে অটোফোকাস, এলইডি ফ্ল্যাশলাইট, জিওট্যাগিং ফিচার। এ ছাড়া ১০৮০ পিক্সেলের ভিডিও রেকর্ড করা যাবে এতে।

ইরাসেলের কান্ট্রি ম্যানেজার সিজু চেরুভালাত জানান, বর্তমানে গ্রাহকদের ফ্যাবলেটের জনপ্রিয়তা বাড়ছে। গ্রাহকদের এই চাহিদার কথা মাথায় রেখে পপ সি৯ ফ্যাবলেটটি বাজারে আনা হয়েছে। এতে মাল্টিমিডিয়া কনটেন্ট দেখা, গেম খেলা ও ইন্টারনেট ব্যবহারে দারুণ অভিজ্ঞতা পাবেন ব্যবহারকারী।

৯.৯ মিলিমিটার পুরুত্বের এই ফ্যাবলেটে রয়েছে ২৫০০এমএএইচ ব্যাটারি, যা টানা ৮ ঘন্টা পর্যন্ত কথা বলার সুবিধা দেবে। রয়েছে ডুয়াল সিম, থ্রিজি, ওয়াই-ফাই, ওয়াই-ফাই হটস্পট, জিপিএস, এফএম রেডিও ইত্যাদি সুবিধা। ৫টি আকর্ষনীয় রঙের এই ফ্যাবলেটের সঙ্গে গ্রাহকরা বিনামূল্যে ফ্লিপকাভার পাবেন। এর দাম ১৩ হাজার ৯৯৯ টাকা।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার