,

জাতীয় শিশু দিবসে গুগলের ডুডল

news-image

তথ্যপ্রযুক্তি ডেস্ক : বিশেষ দিনে বিভিন্ন দেশের জন্য হোমপেজে আলাদা ডুডল দিয়ে থাকে গুগল। বাংলাদেশের জাতীয় শিশু দিবস উপলক্ষ্যেও একটি বিশেষ ডুডল বানিয়েছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই সার্চ ইঞ্জিন।

এই ডুডলে দেখা যাচ্ছে- সবুজ প্রকৃতির ওপর স্থাপিত একটি নেটওয়ার্কের ওপরে শিশুরা খেলছে। এদের কেউ নেটওয়ার্ক বেয়ে ওপরে উঠছে, কেউ বসে আনন্দ করছে, আবার কেউ সেটি বেয়ে নিচে নেমে আসছে। আর একজনকে দেখা যাচ্ছে বসে বই পড়তে। ডুডলটিতে গুগলের ইংরেজি বানানে ব্যবহৃত বর্ণগুলো দিয়ে বানানো হয়েছে শিশুদের অবয়ব।

শনিবার দিবাগত রাত ১২টার পর থেকে সার্চ ইঞ্জিনটি এটি চালু করেছে।

ডুডল হলো বিশেষ নকশা বা চিত্রের মধ্য দিয়ে কোনো বিষয় ফুটিয়ে তোলা। ডুডল ব্যবহারের মাধ্যমে এর উপলক্ষ সম্পর্কে সবাইকে জানানো হয়। ডুডলে প্রদর্শিত বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে এর ওপর ক্লিক করতে হয়। তখন গুগল অনুসন্ধানের মাধ্যমে বিষয়টি সম্পর্কে বিস্তারিত তথ্য থাকা কিছু ওয়েবসাইটের লিংক প্রদর্শন করে।

২০১৩ সালে বাংলাদেশের ৪৩তম স্বাধীনতা দিবসে গুগল বাংলাদেশের জন্য প্রথম ডুডল তৈরি করে।

প্রসঙ্গত, ১৯৯৬ সাল থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনটি (১৭ মার্চ) জাতীয় শিশু দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর