,

নাসিরনগর সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয়ের মাঠে শিশুদের পাঠদান

nnnnnnnnnnnnআকতার হোসেন ভুইয়া : শ্রেণিকক্ষের অভাবে খোলা আকাশের নিচে মাদুর বিছিয়ে রোদ আর বৃষ্টিকে উপেক্ষা করে পাঠদান করা হচ্ছে নাসিরনগর সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিশু শ্রেণির শিক্ষার্থীদের। আর ঝড়-বৃষ্টির মধ্যে নিরুপায় হয়ে শিশু শ্রেণির শিক্ষার্থীদের পাঠ দান বন্ধ রাখতে হয়।
সরেজমিন নাসিরনগর সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয়ে ঘুরে দেখা যায়, শিশু শ্রেণির ছাত্র-ছাত্রী বিদ্যালয়ের মাঠেতে বসে পড়ালেখা করছে। সহকারি শিক্ষক মোয়াজ্জম হোসাইন জানান, ছাত্র-ছাত্রী অনুপাতে শ্রেণিকক্ষ ও আসবাবপত্র সঙ্কটের কারণে ছাত্র-ছাত্রীদের মাদুর বিছিয়ে বসিয়ে পড়ালেখা করাতে হচ্ছে। বিদ্যালয়ের সার্বিক পরিবেশ বিদ্যামান থাকলেও ছাত্র-ছাত্রী তুলনায় শ্রেণিকক্ষ ও আসবাবপত্র সঙ্কটের অভাব রয়েছে বলে শিক্ষক-শিক্ষিকারা জানায়।
১৯৭১ সালে প্রতিষ্ঠিত এ বিদ্যালয়ে শিক্ষার্থী রয়েছে প্রায় পাচঁশতাধিক’। শিক্ষক রয়েছেন ১০জন।
 এরমধ্যে ৭জনই মহিলা শিক্ষক। ছোট ছোট তিনটি ভবনে রয়েছে ছয়টি কক্ষ। ছয়টি কক্ষের মধ্যে একটি কক্ষ অফিস হিসেবে ব্যবহূত হচ্ছে। ওই একই কক্ষে বসেন প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষক। বাকি কক্ষগুলো শ্রেণিকক্ষ হিসেবে ব্যবহূত হচ্ছে। প্রধান শিক্ষক এবিএম সালেম জানান, স্থান সংকুলান না হওয়ায় শিশু শ্রেণির শিক্ষার্থীদের খোলা আকাশের নিচে পাঠদান করা হচ্ছে। আর ঝড়-বৃষ্টিতে অনেক ঝামেলা হয়।” প্রয়োজনীয় শ্রেণিকক্ষ না থাকায় শিক্ষার পরিবেশ বিঘ্নিত হচেছ বলে জানান স্কুলের শিক্ষকরা।
তবে খুব দ্রুত স্কুলটির অবকাঠামো নির্মাণের কথা জানালেন উপজেলা শিক্ষা কর্মকর্তা। নাসিরনগর উপজেলা শিক্ষা অফিসার মোঃ হেমায়েতুল ফারুক ভুইয়া বলেন, “ বিদ্যালয়টিতে ছাত্রছাএীর সংখ্যা বাড়লেও এখনো তাদের জন্য পর্যাপ্ত শ্রেনীকক্ষ নেই। তবে নতুন ভবন নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। শিক্ষা কর্মকর্তা বললেন, সঙ্কট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।
এছাড়াও উপজেলার অধিকাংশ প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষ আসবাবপত্রসহ বিদ্যুত্ সংযোগ না থাকায় প্রাথমিক শিক্ষা কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে। এ ব্যাপারে জানতে চাওয়া হলে উপজেলা শিক্ষা অফিসার মোঃ হেমায়েতুল ফারুক ভুইয়া জানান, প্রাথমিক বিদ্যালয়ের যাবতীয় সঙ্কট সমস্যা নিরসনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবরে লেখালেখি হয়েছে। বরাদ্দ আসলে সমাধান প্রক্রিয়া শুরু হবে।

 


 

 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর