মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘বাবার মৃত্যুর ব্যাপারে মা নিশ্চিত নন’

news-image

ডেস্ক রিপোর্ট : ‘মায়ের সঙ্গে ৪০ মিনিট আগে মোবাইল ফোনে কথা হয়েছে। তিনি সুস্থ আছেন। বাবার অবস্থা জানতে মা নিউজিল্যান্ডে ক্রাইস্টচার্চ জেনারেল হাসপাতালে গেছেন। পরিস্থিতি শান্ত না হওয়া পর্যন্ত পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ কোনো কিছুই প্রকাশ না করায় তিনি (মা) বাসায় ফিরে গেছেন। বাবা (আবদুস সামাদ) মারা গেছেন কি না মা নিশ্চিত নন।’

শুক্রবার রাতে ঢাকার মিরপুরে থাকা কৃষি বিশ্ববিদ্যালয়ে কৃষিতত্ত্ব বিভাগের সাবেক শিক্ষক ড. আবদুস সামাদের বড় ছেলে তোহান মোহাম্মদ সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, নিউজিল্যান্ডে ক্রাইস্টচার্চে দুটি মসজিদে সন্ত্রাসীদের হামলায় নিহত কৃষি বিশ্ববিদ্যালয়ে কৃষিতত্ত্ব বিভাগের সাবেক শিক্ষক ড. আবদুস সামাদের স্ত্রী কেশোয়ারা সুলতানা মারা যাননি। তিনি সুস্থ আছেন। তবে গুরুতর আহতদের চিকিৎসা চলছে। কিন্তু বিভিন্ন মিডিয়ায় তার মায়ের মৃত্যুর খবর প্রকাশ করায় তিনি ক্ষোভ প্রকাশ করেন।

নিহত ড. আবদুস সামাদের বাড়ি নাগেশ্বরী উপজেলার মধুরহাইল্যা গ্রামে। তার বাবা জামাল উদ্দিন সরকার। পাঁচ ভাই ও ছয় বোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। তার ছোট ভাই আসাদ সরকার মুক্তিযুদ্ধে শহীদ হন।

ড. সামাদ ২০১৩ সালে কৃষি বিশ্ববিদ্যালয় থেকে চাকরি ছেড়ে দিয়ে নাগরিকত্ব নিয়ে স্ত্রী কেশোয়ারা, ছেলে তোহান মোহাম্মদ, তারেক ও তানভিরসহ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ শহরে স্থায়ী বসবাস শুরু করেন।

পরে বড় ছেলে তোহান মোহাম্মদ দেশে ফিরে এসে বসবাস করলেও বাকিরা সেখানেই থেকে যান। সেখানে তিনি ‘মসজিদে নুর’-এ মোয়াজ্জিন হিসেবে দায়িত্বপালন করছিলেন। সবাইকে নিয়ে আগামী ঈদুল ফিতরের আগে তার দেশে ফেরার কথা ছিল।

উল্লেখ্য, নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে শুক্রবার জুমার নামাজের সময় বন্দুকধারীর হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪৯ জনে দাঁড়িয়েছে।

এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৪৮ জন। নিহতদের মধ্যে দুই বাংলাদেশি রয়েছেন। এর মধ্যে ড. আবদুস সামাদ নামে একজন অধ্যাপক রয়েছেন। হামলার শিকার ‘মসজিদে নুর’-এর মোয়াজ্জিন হিসেবেও দায়িত্বপালন করতেন ড. সামাদ। অপরজন হলেন- সিলেটের গোলাপগঞ্জের হুসনে আরা পারভীন (৪০)। বাংলাদেশ জার্নাল

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক