,

ভিপি নুর বিকেলে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রীর সঙ্গে

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে গণভবনে যাবেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নবনির্বাচিত সহসভাপতি (ভিপি) নুরুল হক নুর। আজ শনিবার বিকেল ৪টায় প্রধানমন্ত্রীর সঙ্গে ডাকসুর বিজয়ী নেতাদের সাক্ষাৎ করার কথা। প্রধানমন্ত্রীর প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে নুর বলেন, ‘প্রধানমন্ত্রীর চায়ের দাওয়াতে আমরা সবাই অবশ্যই যাব। এটা তো আর ব্যক্তিগত দাওয়াত নয়। ডাকসু ও হল সংসদে যারা জয়ী তাদের সবাইকে তিনি ডেকেছেন। তিনি দেশের প্রধানমন্ত্রী, আমাদের সবারই প্রধানমন্ত্রী।’

নুরের সঙ্গে যাচ্ছেন সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের প্যানেল থেকে নির্বাচিত সমাজসেবা সম্পাদক আকতার হোসেন। এ ছাড়া ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) গোলাম রাব্বানী, এজিএস সাদ্দাম হোসেনসহ ছাত্রলীগের প্যানেলের জয়ীরা সবাই।

ডাকসুর জিএস ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বলেন, ‘ছাত্রলীগের প্যানেল থেকে ডাকসু ও হল সংসদে যারা জয়ী হয়েছি, তারা সবাই শনিবার গণভবনে যাচ্ছি।’

জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর একজন বিশেষ সহকারী ফোনে আমন্ত্রণ জানান ডাকসু এবং হল সংসদে নির্বাচিতদের।

প্রসঙ্গত, গত সোমবার ডাকসু নির্বাচনে ভিপি পদে বিজয়ী হয়েছেন কোটা আন্দোলনের নেতা নুরুল হক নুর। তিনি ১১ হাজার ৬২ ভোট পেয়েছেন। অন্যদিকে জিএস পদে বিজয়ী হয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। তিনি পেয়েছেন ১০ হাজার ৪৮৪ ভোট।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর