,

গণভবনে আমরা যাচ্ছি : ভিপি নুর

news-image

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে বিজয়ীদের গণভবনে চায়ের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত বৃহস্পতিবার নবনির্বাচিতদের এ আমন্ত্রণ জানানো হয়। আজ শনিবার বিকেল ৪টায় নবনির্বাচিত নেতাদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী।

শুক্রবার সন্ধ্যায় এ বিষয়ে জানতে চাইলে ভিপি নুরুল হক নুর বলেন, প্রধানমন্ত্রী আমাদের আমন্ত্রণ জানিয়েছেন। আমাদের যাওয়া উচিত। আমি বলেছিলাম, আমরা সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেব গণভবনে যাবো কি-না? এখন সবাই সম্মতি দিয়েছে। আমরা আগামীকাল গণভবনে যাচ্ছি।

এর আগে দুপুরে রাজু ভাস্কর্যে অনশনরত শিক্ষার্থীদের দেখতে এসে ডাকসুর নবনির্বাচিত ভিপি নুরুল হক নুর বলেন, আমি আন্দোলনকারী ভাই-বোনদের সঙ্গে কথা বলে এবং যারা এ নির্বাচনে অংশ নিয়েছে তাদের সঙ্গে কথা বলে ফাইনাল ডিসিশন নেবো। কারণ তারা যদি সম্মতি না দেয় তাহলে তো আমি যেতে পারবো না। আশা করি, তারা হয়তো সম্মতি দেবে।

তিনি বলেন, আমি যখন এ ক্যাম্পাসে ছাত্র সংগঠনের নামধারী কিছু সন্ত্রাসী দ্বারা বারবার আক্রান্ত হয়েছি তখন কিন্তু আমার এসব ভাই বোনেরা পাশে ছিল। তাই তারা চাইলেই আমি গণভবনে যাবো।

এদিকে ছাত্রলীগের প্যানেল থেকে ডাকসুতে নবনির্বাচিত স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক সাদ বিন কাদের চৌধুরী বলেন, ডাকসু ও হল সংসদে আমরা যারা নির্বাচিত হয়েছি, তাদের প্রধানমন্ত্রী চায়ের আমন্ত্রণ জানিয়েছেন। আগামীকাল শনিবার বিকেল ৪টায় আমরা গণভবনে যাবো। এটি আমাদের জন্য অনেক বড় সম্মানের। আমরা অত্যন্ত আনন্দিত। আশা করি, আগামী দিনে শিক্ষার্থীদের যেকোনো সমস্যা সমাধানে আমরা প্রধানমন্ত্রীকে পাশে পাবো। জাগো নিউজ

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর