ক্রাইস্টচার্চ হামলায় ২ বাংলাদেশি নিহত

news-image

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুই মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনায় নিহতদের মধ্যে অন্তত দুইজন বাংলাদেশি প্রবাসী রয়েছেন বলে জানা গেছে। তবে বাংলাদেশি ক্রিকেটাররা নিরাপদে রয়েছেন।

সন্ত্রাসীদের গুলিতে নিহত ব্যক্তিরা সেখানে বসবাসরত বাংলাদেশি প্রবাসী বলে জানা গেছে। এ ঘটনায় আরো অন্তত আটজন বাংলাদেশি গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে।

প্রবাসী বাংলাদেশিদের হতাহতের এ তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন বাংলাদেশের অনারারি কনসাল ইঞ্জিনিয়ার শফিকুর রহমান। তিনি বলেন, গুলিবিদ্ধ অবস্থায় আরও আট বাংলাদেশিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে স্থানীয় বাংলাদেশি কমিউনিটির কাছ থেকে খবর পেয়েছেন তিনি।

শুক্রবার জুমার নামাজের সময় ক্রাইস্টচার্চের আল নূর ও লিনউড মসজিদে এই হামলার ঘটনায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলো খবর দিয়েছে। তবে নিহতের সংখ্যা নিশ্চিত করেনি স্থানীয় পুলিশ।

মসজিদের ভেতরে ঢুকে শুক্রবার (১৫ মার্চ) জুমার নামাজের পরপরই বন্দুককধারী এলোপাথাড়ি গুলি চালায়। গুলিতে বেশ কয়েকজন সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন। প্রায় ২০ মিনিট চলে বন্দুকধারীর তাণ্ডব। নিকটবর্তী এলাকাতে বোমাও পাওয়া যায়।

নিউজিল্যান্ড সফররত বাংলাদেশ ক্রিকেট টিম যে স্থানে অবস্থান করছে, তার নিকটবর্তী এলাকাতেই ক্রাইস্টচার্চে একটি মসজিদে বন্দুকধারীদের সন্ত্রাসী হামলায় তাদের মৃত্যু হয়েছে। ওই মসজিদে বাংলাদেশি ক্রিকেটার তামিম ইকবালসহ সফররত দলের কয়েকজন খেলোয়াড় জুমার নামাজ পড়তে যাচ্ছিলেন। এ ঘটনার খবর ছড়িয়ে পড়তেই দেশে-বিদেশে বাংলাদেশি ক্রিকেট ভক্তরা উদ্বিগ্ন হয়ে পড়েন। তবে তারা বিপদের বার্তা পেয়ে নিরাপদে হোটেলে পৌঁছান।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার