মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

২৪ ঘণ্টার আল্টিমেটাম রোকেয়া হলের ছাত্রীদের, অনশন স্থগিত

news-image

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদের পুনর্নির্বাচন এবং রোকেয়া হলের প্র‌ভো‌স্টের পদত্যাগসহ চার দফা দাবিতে অনড় অবস্থানে রয়েছেন ছাত্রীরা। প্র‌ভো‌স্টের পদত্যাগের দাবিতে হল গেট থেকে প্র‌ভো‌স্টের বাসার সাম‌নে এসে বিক্ষোভ করেছেন তারা।

বৃহস্পতিবার রাত ৯টার দিকে রোকেয়া হলের ছাত্রীরা অনশনকারীদের সঙ্গে সংহতি জানিয়ে গেটের বাইরে এসে বিক্ষোভ শুরু করেন। তারা প্র‌ভো‌স্টের পদত্যাগসহ চার দফা দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে অনশন ও বিক্ষোভ স্থগিত ঘোষণা করেন।

একপর্যায়ে প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানী, হল প্রভোস্ট অধ্যাপক ড. জিনাত হুদা, ডাকসু জিএস ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী এবং এজিএস সম্পাদক সাদ্দাম হোসাইন ঘটনাস্থলে আসেন। পরে ছাত্রীদের তোপের মুখে তারা চলে যেতে বাধ্য হন।

এর আগে বুধবার বিকেল থেকে চার দফা দাবিতে অনশন করছেন রোকেয়া হলের পাঁচ ছাত্রী। দাবির মধ্যে রয়েছে- ডাকসু ও হল সংসদে পুনর্নির্বাচন, হল প্রভোস্টের পদত্যাগ, মিথ্যা মামলা প্রত্যাহার ও আন্দোলনকারীদের নিরাপত্তা নিশ্চিত করা।

অনশনকারীদের মধ্যে দুজন অসুস্থ হয়ে পড়ায় তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তারা হলেন- প্রমি আর শাফী।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক