,

ফল খাবেন খালি পেটে

news-image

আজকের দিনে আমাদের চারপাশ জুড়ে কত রকম খাবারের সমারোহ! আর বছর জুড়ে প্রকৃতি থেকে আমরা পাই বিভিন্ন ধরনের ফল। আমাদের খাদ্য তালিকায় ফল একটা গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে।তবে অনেকে মনে করেন, ফল খাওয়া মানে দোকানে গিয়ে ফল কেনা, বাড়িতে ফিরে তা কেটে পেটে চালান করে দেয়া। কিন্তু বাস্তবে এটাকে যত সহজ ভাবা হচ্ছে, তা নয়। ফল কখন খাবেন এবং কীভাবে খাবেন তা জানা গুরুত্বপূর্ণ। লক্ষ্য করলে দেখবেন বাসা বাড়িতে বা  কোনো পার্টিতে মুল খাবারের পর ফল খেতে দেয়া হয়।

অধিকাংশ ক্ষেত্রে মানুষ মূল খাবারের পর ফল খেতে অভ্যস্ত। কিন্তু এটা একটা ভুল পদ্ধতি। ফল খেতে হবে খালি পেটে। খালি পেটে ফল খেলে তা আপনার দেহের আন্ত্রিক পদ্ধতি বিষমুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা আপনাকে যেমন শক্তি যোগাবে তেমনি ওজন হ্রাস ও অন্যান্য দৈহিক তত্পরতায়  যথেষ্ট সহায়তা করবে। মনে করুন আপনি প্রথমে দুই টুকরো রুটি খেলেন এবং তারপর এক টুকরো ফল খেলেন। ফলের টুকরো পাকস্থলি হয়ে সরাসরি অন্ত্রে নেমে যেতে প্রস্তুত, কিন্তু তা হয় না। আসলে তেমনটি হতে দেয়া হয় না। ইতিমধ্যে আপনার গৃহীত খাবার পাকস্থলিতে পচন ধরে এবং গাজিয়ে এসিডে পরিণত হয়। যে মুহুর্তে আপনার খাওয়া ফল পাকস্থলিতে এই এসিড এবং পাচক রসের সংস্পর্শে আসে, আপনার খাওয়া পুরো খাদ্য নষ্ট হতে শুরু করে। সুতরাং এ  থেকে পরিত্রাণ পেতে হলে খালি পেটে ফল খান অথবা মূল খাবারের আগেও খেতে পারেন।

আপনার অভিজ্ঞতা থেকে হয়ত দেখেছেন বা শুনে থাকবেন যে, যখনই মূল খাবারের পর কেউ তরমুজ খান, তখন পেট স্ফীত হয়। তেমনি খাবারের পর কলা খেলে মনে হয় পায়খানার খুবই বেগ পেয়েছে। প্রকৃত পক্ষে এ সমস্যার কোনোটিরই মুখোমুখিই হবেন  না যদি আপনি খালি পেটে ফল খান। আর খাবার পর ফল খেলে সেগুলি খাদ্যের পচন ক্রিয়ায় যুক্ত হয়ে গ্যাস তৈরি করে, যার ফলে আপনার পেট স্ফীত হয়ে উঠতে পারে।

 

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর