বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া আওয়ামী লীগের সম্মেলনে ২০ হাজার লোকের ভুরিভোজ

pic-1আমিরজাদা চৌধুরী : জেলা আওয়ামীলীগের সম্মেলনকে কেন্দ্র করে উৎসবের আমেজ ছিলো ব্রাহ্মণবাড়িয়ায়। জেলার ৯ টি উপজেলা থেকে ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় নেতাকর্মীরা আসেন সম্মেলনে যোগ দিতে। তাদের আপ্যায়নে ব্যাপক আয়োজন করা হয়। শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,কমিউনিটি সেন্টার ও সব খাবার হোটেলে ছিলো খাবার ব্যবস্থা। আনুমানিক প্রায় ২০ হাজার লোক দুপুরের খাবার খান। খোঁজ নিয়ে জানা গেছে, শহরের টেংকের পাড় এলাকার পৌর কমিউনিটি সেন্টারে ৫ হাজার লোক, আমুই হোটেল এন্ড রেস্টুরেন্টে ৩’শ, দি সুর স¤্রাট ওস্তাদ আলাউদ্দিন খা সঙ্গীতাঙ্গনে ১ হাজার, কুমারশীল মোড়ে এলাকার রাধুনী হোটেল এন্ড রেস্টুরেন্টে ৫’শ, ক্যাফে আবদুল্লাহ হোটেল এন্ড রেস্টুরেন্টে ৫’শ, কুমারশীল মোড়ের এএফসিতে ১২০ জনের,হোটেল আল হেলালে (ক্বারী হোটেল) ৪’শ, শহীদ ধীন্দ্রেনাথ দত্ত স্মৃতি ভাষা চত্তরে আশুগঞ্জ উপজেলার নেতাকর্মীর জন্য ৮’শ, ঝুমুর হোটেল এন্ড রেস্টুরেন্টে ৫’শ, ক্যাফে আমিন হোটেল এন্ড রেস্টরেন্টে ৩’শ, গভঃ মডেল গালর্স হাই স্কুলে ৮’শ নেতাকর্মীর দুপুরের খাবারের আয়োজন করা হয়। এছাড়া শহরের অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ে সদর উপজেলার নাটাই ইউনিয়নের নেতাকর্মীদের জন্য, ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজে যুব মহিলা লীগের নেত্রীদের জন্য, রামকানাই হাই একাডেমীতে হিন্দু নেতাকর্মীদের জন্য, ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ে সদর উপজেলার সাদেকপুর ও বড়াইল ইউনিয়নের লোকজনের জন্য খাবারের আয়োজন করা হয়েছে। এদিকে মৌলভীপাড়ার স্মৃতি চাইনিজ রেষ্টুরেন্টে সাংবাদিকদের খাবারের ব্যবস্থা করা হয়। সেখানে ২০ জন সাংবাদিকের খাবার ভাগ করে খান প্রায় ৪০ জন। নামেই ছিলো এই চাইনিজ খাবার। সাড়ে ১২টার দিকে গভঃ মডেল গালর্স হাই স্কুল গিয়ে দেখা গেছে, সেখানে চার/পাঁচটি বড় ডেকসি বসিয়ে রান্নার কাজ চলছে। দুপুর দেড়টার দিকে পৌর কমিউনিটি সেন্টারে গিয়ে দেখা গেছে, সেখানে পূর্ব দিকে রান্না করা হচ্ছে। সেন্টারের ভেতরে প্রায় পাচ শতাধিক লোক খাবারের জন্য বসে আছেন। বাইরে জড়ো হয়েছে প্রায় দুই শতাধিক লোক। একই অবস্থা দেখা গেছে দি ওস্তাদ আলাউদ্দিন খা সঙ্গীতাঙ্গনেও। মসজিদ রোড এলাকার ঝুমুর হোটেল এন্ড রেস্টুরেন্টের সহকারি ব্যবস্থাপক ফারুক মিয়া, হোটেল আল হেলালের (ক্বারী হোটেল) মালিক এম এ হালিম, আমুই হোটেল এন্ড রেস্টুরেন্টের মালিক সেলিম মিয়া ও ক্যাফে আবদুল্লাহ হোটেল এন্ড রেস্টুরেন্টের মালিক সেলিম মিয়া খাবারের আয়োজনের কথা স্বীকার করে বলেন, দুপুরের খাবারে ১২০ টাকার মধ্যে সাদা ভাত, মাংস ও ডাল দেওয়া হচ্ছে। এদিকে সম্মেলনের কারনে শহরের প্রধান সড়কে যানবাহন চলাচল প্রায় বন্ধ ছিলো। শহরতলীতেও তেমন যানবাহন যানবাহন চলাচল করেনি। বিভিন্নস্থান থেকে মিছিল নিয়ে শহরে প্রবেশ করে দলের কর্মী-সমর্থকরা।