মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্কিন ক্যানসার হলো ম্যালিগন্যান্ট টিউমার

news-image

স্বাস্থ্য ডেস্ক : স্কিন ক্যানসার হলো এক ধরনের ম্যালিগন্যান্ট টিউমার, যা ত্বকে হয়। শরীরের যেসব অংশ উন্মুুক্ত থাকে, যেমন-মুখ, গলা, হাত, পিঠ ইত্যাদি অংশে সাধারণত এ ক্যানসার হয়ে থাকে। সাধারণত ৩০ থেকে ৫১ বছর বয়সীদের এ ক্যানসার হওয়ার ঝুঁকি বেশি থাকে। ত্বক ক্যানসার খুব স্বাভাবিক একটি রোগে পরিণত হয়েছে ইদানীং।

বিশ্বজুড়ে প্রতিবছর অসংখ্য মানুষ এ রোগে ভুগে মারা যাচ্ছে। এ রোগ থেকে নিজের ত্বক কীভাবে রক্ষা করা সম্ভব, তা হয়তো অনেকেরই অজানা। এ কারণে অজান্তেই দেহের ত্বকে ঢুকে পড়ছে স্কিন ক্যানসারের মতো মরণব্যাধি। অথচ একটু সচেতন হলেই এ থেকে রক্ষা পাওয়া যায়।

লক্ষণ : ত্বকে বিভিন্ন বর্ণের সংমিশ্রণ দেখা দেয়। যেমন-বাদামি, কালো, লাল, সাদা, নীল ইত্যাদি; চামড়ার উপরিভাগ খসখসে হয়ে উঠে যেতে পারে এবং অনেক ক্ষেত্রে তরল জাতীয় পদার্থ নির্গমন হতে পারে; শরীরের উপরিভগের ত্বকে তেলশূন্যতা দেখা দিতে পারে; অস্বাভাবিক অনুভূতি, যেমন-চুলকানি, জ্বালাপোড়া ইত্যাদি অনুভূত হতে পারে।

নিজে পরীক্ষা করার পদ্ধতি : হাতের করতল, আঙুল, বাহু ইত্যাদির চামড়া পরীক্ষা করতে কনুই ভাঁজ করে দেখতে হবে ওপরের কোনো লক্ষণ দেখা যায় কিনা; শরীরের বহির্ভাগ, যেমনÑ মুখ, গলা, বুক, পেট ইত্যাদির ত্বক পরীক্ষা করা; হাত উঁচু করে শরীরের দুপাশের চামড়াও পরীক্ষা করতে হবে; আয়নার সামনে দাঁড়িয়ে শরীরের পেছনের অংশের চামড়া পরীক্ষা করতে হবে।

এ ক্ষেত্রে অন্য কারো সাহায্য নিতে পারেন; চিরুনি দিয়ে আঁচড়ানোর সময় লক্ষ করতে হবে মাথার ত্বকে অস্বাভাবিক কোনো কিছু অনুভূত হয় কিনা; পা, পায়ের পাতা, আঙুল ইত্যাদিও পরীক্ষা করতে হবে এবং ত্বকে অস্বাভাবিক কিছু লক্ষ্য করলেই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। চিকিৎসা : কার্যকরী চিকিৎসার মধ্যে অন্যতম হলো সার্জারি।

এ ছাড়া কেমোথেরাপি, রেডিওথেরাপির মাধ্যমেও এ রোগের চিকিৎসা করানো যায়। স্কিন ক্যানসার নিরাময়ে আরেকটি কার্যকরী চিকিৎসা পদ্ধতি হলো সূক্ষ্ম আক্রমণকারী থেরাপি। এ থেরাপি ক্যানসার কোষ ধ্বংস করার পাশাপাশি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়। ক্যানসার নতুনরূপে ফিরে আসা প্রতিরোধ করে। এটি জটিলতামুক্ত এবং এতে রক্তপাত নেই।

লেখক : অধ্যাপক ও বিভাগীয় প্রধান, মেডিক্যাল অনকোলজি বিভাগ, শহীদ সোহ্রাওয়ার্দী মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, শের-ই-বাংলানগর, ঢাকা চেম্বার : আল-রাজি হাসপাতাল, ফার্মগেট, ঢাকা ০১৬৪৪৪৩৩৪৯৮, ০১৭৯৫৫৬৮২১৩

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক