শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

একে ধরিয়ে দিন। সম্মানিত রেল ফ্যানদের দৃস্টি আকর্ষণ করছি

news-image

গত ৭/৩/২০১৯ ইং তারিখে গুগল ভলান্টিয়ার টিম তাদের ১০০ তম মিটআপ প্রোগ্রামে অংশগ্রহন করার জন্য ঢাকা হতে চট্টগ্রামের উদ্দেশ্যে মহানগর এক্সপ্রেসের এক্সট্রা কোর্চ রিজার্ভ নিয়ে যায়। প্রতিদিন যে লোডে ট্রেনটি চলে তার সাথে এক্সট্রা কোর্চ সংযুক্ত করেই রিজার্ভ প্রদান করা হয়। এতে সাধারণ যাত্রীদের অসুবিধা হওয়ার কথা নয়। রিজার্ভ কোচে কমলাপুর থেকে কাওকে উঠতে দেওয়া হয়নি। বিমানবন্দর আসলে নরসিংদীর কিছু উৎশৃঙ্খল টিকেট বিহীন যাত্রী রিজার্ভ কোচে উঠতে চাই। তাহাদের উঠতে না দেওয়ায় তারা বিমানবন্দর স্টেশন থেকেই পাথর নিয়ে রিজার্ভ কোচের পাশের কোচে উঠে গুগল ভলান্টিয়ার সদস্যদের হুমকি দেওয়া শুরু করে। গুগল টিমকে নরসিংদীতে নামিয়ে পেটাবে এরকম অনেক হুমকি প্রদান করতে থাকে। গুগল ভলান্টিয়ার সদস্যগণ ভয়ে দরজা জানালা লাগিয়ে আতংক ও উৎকন্ঠায় থাকে। তাদের মধ্যে একজন নরসিংদীর পুলিশের সহযোগিতা চেয়ে ফোন দেন জীবনের হুমকি আসন্ন দেখে। ট্রেনের ভিতরে দরজা দিয়ে ঢুকতে না পেরে ট্রেনটি নরসিংদী প্রবেশের পরেই উৎশৃঙ্খল ছেলেগুলো বৃষ্টির ন্যায় পাথর নিক্ষেপ করে কোচের সকল জানালার কাচ ভেঙ্গে ফেলে। ভলান্টিয়ার সদস্যদের মধ্যে নারী ও পুরুষেরা আতংকিত হয়ে পড়ে তাদের নিরাপত্তা আংশকায়। অনেকে আহত হোন সামান্য তবে এইযাত্রায় বেঁচে যান জানালা লাগিয়ে রাখার জন্য।

একসময় ট্রেনটি নরসিংদী হতে ছেড়ে আসলে ধীরে ধীরে পরিস্থিতি শান্ত হতে থাকে।
নিচের পোস্টকৃত ভিডিওর চশমাপড়া ছেলেটি এর আগেও বাংলাদেশ রেলওয়ে ফেসবুক গ্রুপের পিকনিক রিজার্ভ কোচে অসৎ উপায়ে প্রবেশের চ্রেষ্টায় ব্যর্থ হয়ে অনেক হুমকি প্রদান করেছিলো। নরসিংদী গিয়ে সকলকে মারবে ও ট্রেনের ক্ষতি করবে এরকম আক্রমনাত্মক হয়ে উঠেছিলো! সেদিন পারেনি তার ক্ষোভ রাগ এভাবেই জানালা ভেঙ্গে দেখালো ৭/৩/২০১৯ মহানগর এক্সপ্রেস ট্রেনে।ভাবেনতো যদি জানালাগুলো খোলা থাকতো কতজন আহত হতো, নিহত হতেও পারতো।

এদের বিরুদ্ধে কঠোর হতে হবে রেলওয়েকে।আইনের আওতায় এনে শাস্তি প্রদান করতে হবে।
স্টেশন ও ট্রেনের যাত্রীদের নিরাপত্তায় পর্যাপ্ত নিরাপত্তা সদস্য নিয়োগ দিতে হবে। সকলে নিরাপদ ও সুস্থ থাকুন।
কপি ফ্রমঃ Joy Khan
https://www.facebook.com/100024148203864/videos/pcb.2118617331551943/405321323616138/?type=3&theater

নরসিংদীর সেই নরপশু ভিডিও সহ পোস্ট টি দেখতে ক্লিক করুন।