মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এবার ফেসবুকে অ্যাকাউন্ট খুলতে লাগবে টাকা

news-image

ডেস্ক রিপোর্ট : বেশ কিছু দিন ধরে নানা অভিযোগ আসছে ফেসবুকের বিরুদ্ধে। সবচেয়ে গুরুতর অভিযোগ যেটা, সেটা হলো ফেসবুক তার গ্রাহকদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করতে পারছে না।তাই, ব্যক্তিগত গোপনীয়তার জায়গা থেকেই ফেসবুকের ‘ফেস রিগকনিশান’ বা স্বয়ংক্রিয়ভাবেই চেহারা চিনে ফেলার প্রযুক্তি আনে। তবে এ নিয়ে সমালোচনার মুখে পড়েন জাকারবার্গ। ব্যক্তির মুখ চিনে ফেলার বিষয়টিকে নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বর্ণনা করছেন ক্যাম্পেইনার বা প্রতারণাকারীরা।

সব মিলিয়ে বেশ চাপে রয়েছে ফেসবুক। আর সে জন্য এবার নড়েচড়ে বসেছেন মার্ক জাকারবার্গ। সম্প্রতি নিজের একটি ব্লগ পোস্টে এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেছেন তিনি। এ নিয়ে পরিকল্পনাও করেছেন। পরিকল্পনা অনুযায়ী জাকারবার্গের ফেসবুকের আলাপচারিতাকে আরো বেশি ইনক্রিপশান বা গোপনীয়তার নীতিতে আনতে চাচ্ছেন। তিনি জানান, দুইজন ব্যক্তি যখন ফেসবুকে বার্তা আদান-প্রদান করবেন তখন সেগুলো, ভবিষ্যতে এনক্রিপটেড থাকবে।

এদিকে ফেসবুকের অর্থ আয়ের বড় মাধ্যম হচ্ছে বিজ্ঞাপন। এবার এদিকটাতেও নাকি নজর দিচ্ছেন জাকারবার্গ।এই বিষয়ে লন্ডনের কিংস কলেজের মিডিয়া, কমিউনিকেশন এন্ড পাওয়ার বিভাগের ড. মার্টিন মুর বলেছেন, চীনে ‘উইচ্যাট’ নামে যোগাযোগের যে অ্যাপটি রয়েছে, সেটির ব্যবহার করতে হলে নির্ধারিত পরিমাণ অর্থ খরচ করতে হয়। ফলে ‘উইচ্যাট’ তার গ্রাহকদের কাছ থেকে আয় করে। আর জাকারবার্গ বিষয়টি নিয়ে পরিকল্পনা করছেন।

এখন ফেসবুক যদি ‘উইচ্যাট’-এর মত সিদ্ধান্ত নেয়, তাহলে ফেসবুকেও অ্যাকাউন্ট খুলতে টাকা লাগবে। সে ক্ষেত্রে ভুয়া অ্যাকাউন্টের সংখ্যা কমে আসবে বলে ধারণা করা হচ্ছে। সূত্র: বিবিসি

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক