প্রযুক্তির উন্নয়নের ফলে ক্রমেই স্পেশাল ডাটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে

news-image

নিজস্ব তিবেদক : ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, প্রযুক্তির উন্নয়নের ফলে ক্রমেই স্পেশাল ডাটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। স্পেশাল ডাটা সংগ্রহ ও উৎপাদন সময় সাপেক্ষ ও ব্যয়সাধ্য। প্রযুক্তি আগামী দিনে কেবল বাংলাদেশের জন্যই নয়, সারা বিশ্বের জন্য একটা বড় চ্যালেঞ্জ।

সোমবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়, সার্ভে অব বাংলাদেশ এবং জাইকার যৌথ উদ্যোগে আয়োজিত পাইলট প্রজেক্ট ফর ডিজাইনিং আইডিয়াল ন্যাশনাল স্পেশাল ডাটা ইনফ্রাসট্রাকচার (এনএসডিআই) শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কৃত্রিম বুদ্ধিমত্তা, বিগডাটা এবং আইওটিসহ আগামী দিনের প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুতি নেয়ার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, দেশের টেকসই ও অবকাঠামোগত উন্নয়নে জিও স্পেশাল ডাটার গুরুত্ব অপরিসীম। বর্তমানে বিভিন্ন প্রতিষ্ঠান বিচ্ছিন্নভাবে জিও স্পেশাল ডাটা প্রস্তুত ও ব্যবহার করছে। জিও স্পেশাল ডাটা ব্যবহারকারী সকল প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী ডাটা ব্যবহার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের মধ্যে তথ্য-উপাত্ত বিনিময় সহজ হবে।

মোস্তাফা জব্বার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৬ সালে আন্তর্জাতিক এনএসডিআই সেমিনারে বাংলাদেশে এনএসডিআই-এর গুরুত্বের কথা তুলে ধরার পর প্রযুক্তি সংশ্লিষ্টরা বিষয়টিকে খুবই গুরুত্বের সঙ্গে দেখছেন। এনএসডিআই বাংলাদেশের জন্য এখন আর কোনো স্বপ্ন নয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে প্রতিরক্ষা সচিব মো. আক্তার হোসেন, সার্ভেয়ার জেনারেল অব বাংলাদেশ ব্রিগেডিয়ার মুনিরুজ্জামান এবং জাইকার বাংলাদেশের চিফ রিপ্রেজেন্টেটিভ হিতুষী হিরুতা প্রমুখ বক্তব্য রাখেন।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার