ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ ও ১৭ ই মার্চ উদযাপনে নাসিরনগরে শিল্পকলা একাডেমির প্রস্তুতিমূলক সভা
আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) : যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ ও ১৭ ই মার্চ উদযাপন ও সুষ্ঠুভাবে বাস্তবায়ণের লক্ষ্যে রবিবার বিকালে উপজেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নিবার্হী কর্মকর্তা ও উপজেলা শিল্পকলা একাডেমির সভাপতি মোহাম্মদ সাইফুল কবিরের সভাপতিত্বে তারঁ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন,একাডেমির সাধারণ সম্পাদক ও উপজেলা রিসোর্স কর্মকর্তা শাহজাহান ভুঁইয়া,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাকছুদুর রহমান,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা উম্মে সালমা,অধ্যাপক আবদুল হক,প্রভাষক প্রবোধ মৈশান,প্রধান শিক্ষক আবদুর রহিম,সাংবাদিক আকতার হোসেন ভুইয়া,সুরমা চৌধুরী প্রমূখ। এসময় উপজেলা শিল্পকলা একাডেমির অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন ।
সভায় ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ ও ১৭ ই মার্চ উদযাপন ও সুষ্ঠুভাবে বাস্তবায়ণের পাশাপাশি শিল্পকলা একাডেমিতে আবৃত্তি,সঙ্গীত, তবলা,নৃত্য ও চিত্রাংকন বিভাগে শিক্ষার্থীদের ভর্তি বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।










