ভুল করে এরশাদকে ক্যানসারের চিকিৎসা দেওয়া হয়েছিল

news-image

নিউজ ডেস্ক : জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ (ইচএম) এরশাদকে ভুল করে ক্যানসারের চিকিৎসা দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেন দলটির মহাসচিব ও সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা।

গতকাল রোববার দুপুরে এরশাদের সফরসঙ্গী হিসেবে রংপুরে গিয়ে তিনি সাংবাদিকদের কাছে এই অভিযোগ করেন।

জাপার মহাসচিব বলেন, ‘এইচএম এরশাদ ভুল চিকিৎসার শিকার হয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন। ভুল করে তাকে ক্যানসারের চিকিৎসা দেওয়া হয়েছে। ফলে তার লিভার ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি রক্তে হিমোগ্লোবিন কমে গিয়েছিল।’

চার দিনের সফরে এখন রংপুরে অবস্থান করছেন এরশাদ। রোববার দুপুরে হেলিকপ্টারযোগে রংপুর সেনানিবাসে পৌঁছান তিনি। এরপর সেনানিবাস থেকে প্রথমে তার নির্মাণাধীন বাসভবন পল্লী নিবাসে যান। সেখান থেকে নগরীর গ্রান্ড প্যালেস হোটেলে ওঠেন।

সেখানে জাপা নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় তিনি হুইল চেয়ারে করে চলাফেরা করেন। কিন্তু উপস্থিত সাংবাদিক ও জাপা নেতাকর্মীদের সঙ্গে কোনো কথা না বলে হোটেলে তার নির্ধারিত কক্ষে চলে যান।

তবে এ সময় জাপা মহাসচিব মসিউর রহমান রাঙ্গা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি অভিযোগ করে বলেন, ‘জাপা চেয়ারম্যান এরশাদ ভুল চিকিৎসার কারণে গুরুতর অসুস্থ হয়েছেন। তার ভুল ডায়াগনোসিস করা হয়েছে। পরে ডায়াগনোসিস রিপোর্টে ক্যানসারের কথা উল্লেখ করা হয়। সেই মতে তাকে ক্যানসারের চিকিৎসা দেওয়া হয়। ভুল ওষুধ প্রয়োগের ফলে তার স্বাস্থ্যের অবনতি ঘটে। লিভার ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। হাঁটা-চলা করতে পারতেন না। পরে তাকে সিঙ্গাপুরে নেওয়া হলে ভুল চিকিৎসার বিষয়টি ধরা পরে।’

তবে সিঙ্গাপুরে চিকিৎসা নেওয়ার পর তিনি এখন অনেকটা সুস্থ। হুইল চেয়ার ছাড়াও চলা ফেরা করতে পারেন বলেও জানান তিনি।

মসিউর রহমান রাঙ্গা আরও বলেন, ‘দলের চেয়ারম্যান চিকিৎসা শেষে দেশে ফেরার পর রংপুরে আসার আগ্রহ প্রকাশ করেছিলেন। তাই তিনি রংপুরে এসেছেন।’

বিএনপির প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘বিএনপির এখন অস্তিত্ব নেই। জাপা জাতীয় সংসদে বিরোধী দলের ভূমিকা দায়িত্বশীলতার সঙ্গে পালন করবে।’

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) মো. খালেদ আখতার, মহানগর জাপার সভাপতি ও রসিক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তাফা, সাধারণ সম্পাদক ইয়াসির আহমেদ, জেলা জাপার সাধারণ সম্পাদক ফখর-উজ -জামান জাহাঙ্গীর প্রমুখ।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার