মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি খুন

news-image

অনলাইন ডেস্ক : দক্ষিণ আফ্রিকার কেপটাউনে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে জহিরুল ইসলাম হাওলাদা (৪৬) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার ( ২মার্চ) বাংলাদেশ সময় বিকাল ৩ টার দিকে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

জহিরুল ইসলাম শরীয়তপুর সদর উপজেলার মাহামুদপুর এলাকার মৃত সাদেক হাওলাদারের ছেলে। তার মৃত্যু খবর গ্রামের বাড়িতে পৌঁছালে পরিবার, আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।

নিহতের স্ত্রীর বড় ভাই বাবু বিষয়টি নিশ্চিত করে বলেন, জীবিকার প্রয়োজনে প্রায় ১৫ বছর আগে আফ্রিকায় পাড়ি জমান জহির। পরে তিনি দক্ষিণ আফ্রিকার কেপটাউন শহরে একটি ব্যবসা প্রতিষ্ঠান চালু করেন। প্রতিদিনের মতো শনিবার নিজ প্রতিষ্ঠানে কাজ করছিলেন জহির। এসময় সন্ত্রাসীরা এসে তার কাছে চাঁদা দাবি করে। চাঁদা দিতে রাজি না হওয়ায় জহিরকে ছুরি দিয়ে আঘাত করা হয়।

পরে গুরুতর অবস্থায় স্থানীয়রা জহিরকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জহিরের মরদেহ বর্তমানে স্থানীয় একটি থানায় রয়েছে। মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চেয়েছেন নিহতের পরিবার।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক