মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইমিগ্রেশনের অভিযানে মালয়েশিয়ায় ২২ বাংলাদেশিসহ গ্রেফতার ৩১

news-image

মালয়েশিয়া প্রতিনিধি : মালয়েশিয়ার মালাকা ইমিগ্রেশনের অভিযানে বিভিন্ন দেশের ২৩০ অভিবাসীকে আটকের পর ৩১ জনকে গ্রেফতার দেখিয়েছে অভিবাসন বিভাগ। তাদের মধ্যে ২২ বাংলাদেশি ও ইন্দোনেশিয়ার ৯ জন।

শুক্রবার ভোর ৫টার দিকে মালাকা শহরের ডুরিয়ান টুংগাল, সুংগায় পাতুত এবং বুকিত কাতিলে এ অভিযান চালানো হয়।

জানা যায়, অভিযানে আটকদের মধ্যে যাচাই-বাছাই শেষে বৈধ কাগজপত্র না থাকায় গ্রেফতার করা হয় ২২ বাংলাদেশি ও ইন্দোনেশিয়ার ৯ জনকে।

মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযানে গ্রেফতার হচ্ছেন বৈধ বাংলাদেশিরাও। নামবিহীন দালালের মাধ্যমে বৈধ হয়ে অন্যত্র কাজের মধ্যেই গ্রেফতার হয়ে জেলে যেতে হচ্ছে বাংলাদেশিদের। মালয়েশিয়ার অভিবাসন বিভাগের নিয়ম অনুযায়ী যে মালিকের নামে ভিসা করা হয়েছে, সেই মালিকের কাজ করতে হবে, অন্যথায় তাদের অবৈধ হিসেবে গণ্য করা হবে। আর অন্য জায়গায় কাজ করা অবস্থায় ধরা পড়লে যেতে হবে জেলে।

অভিবাসী বিভাগের মহাপরিচালক বলেন, বিদেশি শ্রমিকরা আজ বৈধ, কাল অবৈধ। কেননা বিগত দিনে আউটসোর্সিং কোম্পানির মাধ্যমে বিপুল সংখ্যক বিদেশি শ্রমিকরা ভিসা করে মালয়েশিয়ার প্রত্যন্ত অঞ্চলের কল-কারখানায় কাজ করতো। যা মালয়েশিয়ার শ্রমবাজারকে কালো অধ্যায় হিসাবে বিবেচিত করা হয়। বিদেশি শ্রমিকদের বাসস্থান ও কিঞ্চিৎ মজুরিতে জিম্মি করে বছরের পর বছর কাজ করানো হয়েছে।

ইমিগ্রেশনের অফিসার নার আজমান ইব্রাহিম বলেন, চাকরির শর্ত লঙ্ঘন করায় কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে ইমিগ্রেশন রেগুলেশন, ১৯৬৩, ধারা ৬ (১) (গ) এবং ধারা ১৫ (১) (গ) গ্রেফতার করা হয়েছে। বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক