,

আইএসের শামীমা শরণার্থী শিবির থেকে পালিয়েছেন

news-image

ডেস্ক রিপোর্ট : সিরিয়ার শরণার্থী শিবির থেকে সদ্যোজাত সন্তানকে নিয়ে পালিয়েছেন জঙ্গিগোষ্ঠী আইএসে যোগ দেওয়া বাংলাদেশি বংশোদ্ভূত শামীমা বেগম। অন্য জিহাদিদের স্ত্রীরা তাকে হত্যার হুমকি দেওয়ায় জীবন বাঁচাতে গত বৃহস্পতিবার তিনি পালিয়েছেন বলে জানিয়েছে একটি ব্রিটিশ গণমাধ্যম।

সম্প্রতি শামীমা প্রকাশ্যে আইএসের বিরুদ্ধে কথা বলায় তার মাথার মূল্য ঘোষণা করা হয়েছে। ফলে রাতে ছদ্মবেশ ধারণ করে ইরাক সীমান্তের কাছে আল রোজ শরণার্থী শিবিরে সদ্যোজাত ছেলে জেরাহকে নিয়ে পালিয়ে আশ্রয় নিয়েছেন তিনি। অন্য জিহাদি স্ত্রীরা বিশ^াস করেন, নিজের দুর্ভোগের কথা জানিয়ে তাদের জন্য অভিশাপ বয়ে এনেছেন শামীমা। এ ছাড়া তিনি টেলিভিশন সাক্ষাৎকারে ইসলামিক আইন অনুযায়ী মুখ না ঢাকায় ক্ষুব্ধ হয়েছে ধর্মীয় উগ্রবাদীরা।

এ জন্যও তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। উল্লেখ্য, ব্রিটিশ নাগরিক শামীমা চার বছর আগে আইএসে যোগ দিতে সিরিয়ায় পাড়ি জমিয়েছিলেন। সম্প্রতি উত্তরাঞ্চলে আল হাওল শরণার্থী শিবিরে থাকা অবস্থায় তার ওপর নানা নির্যাতনের কাহিনি গণমাধ্যমকে বলেন শামীমা। সেই সঙ্গে সন্তানের ভবিষ্যতের কথা ভেবে লন্ডনে ফেরার আবেদনও জানান তিনি। তবে ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদ পাল্টা তার নাগরিকত্ব বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর