,

আড়াই কোটি রুপিতে জ্যাকুলিনের এক রাত

56819_jaculinবিনোদন প্রতিবেদক :থার্টিফার্স্ট নাইটে প্রতি বছরই বলিউড তারকারা আকাশছোঁয়া সম্মানীতে পারফরম করে থাকেন বিভিন্ন হোটেল-ক্লাবগুলোতে। বিশেষ করে বলিউডের সেক্সসিম্বল অভিনেত্রীরাই এসব পারফরমেন্সে বেশি অংশ নিয়ে থাকেন। এবারও এই আয়োজনে একাধিক বলিউড তারকা অংশ নিচ্ছেন। বিপাশা বসু, মল্লিকা সারাওয়াত, মালাইকা অরোরা, অমৃতা অরোরাসহ অনেক তারকাই এবার পারফরমেন্স করতে যাচ্ছেন বিভিন্ন শোতে। তবে এবার সবাইকে ছাপিয়ে যিনি সর্বোচ্চ সম্মানীতে থার্টিফার্স্ট নাইটে পারফরম করতে যাচ্ছেন তিনি হলেন জ্যাকুলিন ফার্নান্দেজ। ৩১শে ডিসেম্বর জমকালো আয়োজনের একটি পার্টিতে নাচতে আড়াই কোটি রুপিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। থার্টিফার্স্টের এক রাতের জন্য এবার তিনিই সর্বোচ্চ এই পারিশ্রমিক নিচ্ছেন। এর আগে গত বছর ৮০ লাখ রুপিতে পারফরম করেছিলেন তিনি। মাত্র এক বছরের ব্যবধানে জ্যাকুলিনের পারিশ্রমিক বেড়েছে এক কোটি ৭০ লাখ। বিষয়টি অবাক করার মতো হলেও সত্যি। মূলত চলতি বছর ‘কিক’ ছবিটি করার মধ্য দিয়ে ব্যাপক আলোচনায় আসেন তিনি। সালমানের বিপরীতে ব্যবসা সফল এ ছবিতে অভিনয় করে বলিউডের অন্যতম চাহিদাসম্পন্ন অভিনেত্রীতে পরিণত হয়েছেন। কমপক্ষে থার্টিফার্স্টের হাফডজন অনুষ্ঠানে নাচার প্রস্তাব ছিল এ অভিনেত্রীর। তবে মুম্বইয়ের পাঁচ তারকা হোটেলের জন্যই পাকাপাকিভাবে আড়াই কোটি রুপিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এখানে বেশ খোলামেলারূপে নিজের জনপ্রিয় সব গানে পারফরম করবেন জ্যাকুলিন। এজন্য এরই মধ্যে প্রস্তুতি শুরু করেছেন তিনি। এ বিষয়ে জ্যাকুলিন ফার্নান্দেজ বলেন, ১৫ দিন ধরে এই শোতে অংশ নেয়ার প্রস্তুতি নিচ্ছি। থার্টিফার্স্ট নাইটে আমি প্রতি বছরই পারফরম করি। তবে এবার ‘কিক’-এর সফলতাটাও একসঙ্গে উদযাপন করবো। আর থার্টিফার্স্টের এই শোটিও আশা করছি আমার জীবনের স্মরণীয় একটি দিন হবে।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর