ডাকসু নির্বাচন: ছাত্রলীগের বিদ্রোহী প্যানেল ঘোষণা

news-image

ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এর আসন্ন নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগ প্যানেল ঘোষণা করেছে রবিবার। এর একদিন পরই সংগঠনটির আরেক অংশ বিদ্রোহী প্যানেল ঘোষণা করেছে।

বিদ্রোহী প্যানেলে সহ-সভাপতি (ভিপি) প্রার্থী করা হয়েছে মো. সোহান খানকে। যিনি ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি। এছাড়া সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী করা হয়েছে আমিনুল ইসলাম বুলবুলকে। যিনি ছাত্রলীগ সার্জেন্ট জহুরুল হক হল শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক।

এই প্যানেল থেকে সহ-সাধারণ সম্পাদক পদে মো. রনি, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ডিএম সাব্বির, আন্তর্জাতিক সম্পাদক তামজিদ হোসেন তামিম, সাহিত্য সম্পাদক মাসুদ রানা, ক্রীড়া সম্পাদক গাজী নাহিদ হোসেনকে প্রার্থী করা হয়েছে।

সোমবার সকালে বিদ্রোহী প্যানেলের প্রার্থী ঘোষণা করেন জিএস প্রার্থী আমিনুল ইসলাম বুলবুল। ইত্তেফাক

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার