আপনার মধ্যে কি ডায়াবেটিসের ১০টি উপসর্গ আছে
ত্বকে কালো দাগ হয় : আপনার ভিতরকার স্বাস্থ্যের জানালা হচ্ছে, আপনার ত্বক। ত্বকে প্রকাশিত সব ধরনের লক্ষণের ব্যাপারে সচেতন থাকুন। ডায়াবেটিসের লক্ষণও ত্বকে প্রকাশ পেতে পারে। আপনার গলার পেছনে, কুঁচকি কিংবা বগল নোংরা দেখাতে পারে, কিন্তু এসব স্থানে ডার্ক প্যাচ বা কালো দাগ বা কালো আবরণ প্রকৃতপক্ষে ইনসুলিন রেজিস্ট্যান্সের উপসর্গ। একে অ্যাকেনথোসিস নিগ্রিকেন্স (এএন) বলে। এন্ডোক্রাইন সোসাইটির অ্যাডভোকেসি অ্যান্ড পাবলিক আউটরিচ কোর কমিটির চেয়ারম্যান, নিউইয়র্ক সিটির সেন্ট জোসেফ’স কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর এবং সার্টিফায়েড ডায়াবেটিস এডুকেটর মারগারেট ইকার্ট-নরটন বলেন, ‘ইনসুলিন রেজিস্ট্যান্সের সঙ্গে সম্পর্কযুক্ত হরমোনও ত্বকের লক্ষণে অবদান রাখে বলে ধারণা করা হয়।’ তিনি যোগ করেন, এটি (অ্যাকেনথোসিস নিগ্রিকেন্স) এমন কিছু যা ধীরে ধীরে কয়েক বছর ধরে বিকশিত হওয়ার প্রবণতাযুক্ত।’ অ্যাকেনথোসিস নিগ্রিকেনসের চিকিত্সা এর মূল কারণ চিহ্নিতকরণের সঙ্গে জড়িত- এ ক্ষেত্রে রক্ত শর্করার মাত্রার উপর নিয়ন্ত্রণ পুনরায় অর্জন করতে হবে।
(ii)পেনিসের অগ্রভাগ লাল ও স্ফিত হয়: আপনার যে টাইপ২ ডায়াবেটিস আছে তা জানান দিতে অনেক সতর্কীকরণ উপসর্গ রয়েছে, যেমন- ইরেক্টাইল ডিসফাংকশন বা লিঙ্গ উত্থিত না হওয়া। যখন আপনার অনিয়ন্ত্রিত রক্ত শর্করা থাকবে, আপনি ব্যালানাইটিসের ঝুঁকিতে থাকবেন। পেনিসের অগ্রচর্ম ও অগ্রভাগ ফুলে যাওয়াকে ব্যালানাইটিস বলে। এর ফলে ব্যথা হতে পারে, অথবা ডিসচার্জ হতে পারে। আপনার প্রস্রাবের রক্ত শর্করা ব্যাকটেরিয়া ও ইস্ট জন্মানোর জন্য আদর্শ পরিবেশ তৈরি করে। আপনার ডাক্তারের শরণাপন্ন হোন, যিনি আপনাকে এ জায়গা পরিষ্কার রাখার সর্বোত্তম উপায় বলে দিবেন এবং চিকিত্সা হিসেবে কোনো অ্যান্টি-ফাঙ্গাল বা অ্যান্টিবায়োটিক ক্রিম রিকমেন্ড করতে পারেন।
(iii)শেভিং ক্ষত দ্রুত সারে না: আপনার মুখে শেভিং করার সময় সৃষ্ট ক্ষত ক্ষুদ্র সেরে ওঠতে দেরি হলে তা ডায়াবেটিসের লক্ষণ হতে পারে। ইকার্ট-নরটন বলেন, ‘আপনার শর্করা ক্ষতস্থানে আসার ফলে ক্ষত সেরে ওঠতে বিলম্ব হয়।’ আপনার দাড়ির গ্রন্থিকোষের জায়গায় আপনি শেভিং বাম্প এবং হোয়াইট হেডও লক্ষ্য করতে পারেন। ইকার্ট-নরটন বলেন, ‘যখন আপনার টাইপ২ ডায়াবেটিস থাকবে, আপনার মুখের তৈল গ্রন্থিও লো-গ্রেড ইনফেকশনের কারণ হবে।’
(iv)হাত ও পায়ে ব্যথা ও অসাড়তা হয়: টাইপ২ ডায়াবেটিসের অন্যতম একটি সমস্যা হচ্ছে নার্ভ ড্যামেজ, যাকে পেরিফেরাল ডায়াবেটিক নিউরোপ্যাথি বলে। আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের মতে, ‘আপনি রণন অনুভব করতে পারেন, অথবা পায়ে পিন ও সুঁচ বিদ্ধ হওয়ার মতো যন্ত্রণা অনুভব করতে পারেন, কিংবা ব্যথা, অসাড়তা ও দুর্বলতা অনুভব করতে পারেন।’ এসব অনুভূতি প্রথমদিকে পায়ে হলেও পরবর্তীতে হাতেও হতে পারে। ব্যথা এবং অসাড়তা হ্রাস করতে রক্ত শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখুন।
(v)খুব তৃষ্ণা পায়: টাইপ২ ডায়াবেটিসের কমন উপসর্গ হচ্ছে তৃষ্ণা পাওয়া, প্রকৃতপক্ষে এটি অন্তত ৮টি মেডিকেল সমস্যার লক্ষণ হতে পারে। আপনি লক্ষ্য করে থাকবেন যে পানি খাওয়ার পরও আপনার তৃষ্ণা নিবারণ হচ্ছে না। ইকার্ট-নরটন বলেন, ‘রক্ত শর্করার মাত্রা বৃদ্ধির কারণে এ রকম হচ্ছে, যা অতিরিক্ত শর্করা বের করে দেয়ার জন্য কিডনিকে চাপ প্রদানের মাধ্যমে অধিক প্রস্রাব উত্পাদনের ফল।’ অধিক প্রস্রাব উত্পাদন হলে আপনি বেশি করে মূত্রত্যাগ করবেন, যা আপনাকে ডিহাইড্রেশনের দিকে ধাবিত করবে এবং আপনি বেশি করে পানি পান করতে চাবেন। যদি আপনি ঘনঘন প্রস্রাব করেন কিংবা অধিক তৃষ্ণা অনুভব করেন, তাহলে ডাক্তারের শরণাপন্ন হোন।
(vi)চোখে ভাসন্ত কালো বিন্দু দেখা যায়: অনিয়ন্ত্রিত ডায়াবেটিস চোখের ক্ষতি করতে পারে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল আই ইনস্টিটিউটের মতে, ‘উচ্চ রক্ত শর্করা রেটিনায় রক্তনালির ক্ষতি করে রক্তপাত ঘটায় এবং ডায়াবেটিক রেটিনোপ্যাথির দিকে ধাবিত করে।’ আপনার দৃষ্টির সামনে ব্ল্যাক ফ্লোটিং স্পট বা ভাসন্ত কালো বিন্দু লক্ষ্য করতে পারেন এবং আপনার দৃষ্টি ঝাপসা হতে পারে। আপনার মধ্যে টাইপ২ ডায়াবেটিসের এসব লক্ষণ দেখা দিলে সম্পূর্ণ চক্ষু পরীক্ষার জন্য ডাক্তারের কাছে যান। চোখের সুস্থতা নিশ্চিত করতে আপনার প্রতিবছর অন্তত একবার চক্ষু পরীক্ষা করা প্রয়োজন হবে।
(vii)ক্ষুধা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়: আপনার ব্যাখ্যাতীত খুব ক্ষুধা পেলে তা হতে পারে টাইপ২ ডায়াবেটিসের উপসর্গ। ইনসুলিন রেজিস্ট্যান্সের মানে হচ্ছে শরীরের কোষে শর্করা পৌঁছানো কঠিনতর হয়ে যাওয়া, যেখানে এটি শক্তি উত্পাদন করে। এর প্রতিক্রিয়া হিসেবে আপনার শরীর অধিক ইনসুলিন উত্পাদন করে এবং এটি আপনার ক্ষুধা জোরদার করে ও আপনার মধ্যে খাওয়ার আকাঙ্ক্ষাকে উদ্দীপিত করে। ইকার্ট-নরটনের মতে, এভাবেও ওজন বৃদ্ধি পায়। তিনি যোগ করেন, কিছু রোগী ডেস্কে ক্যান্ডি বার রাখে, যখন তারা নিম্ন রক্ত শর্করা অনুভব করে তখন তারা ক্ষুধা নিবারণে তা খায়। সমস্যা হচ্ছে তারা অত্যধিক খাওয়া এবং অনুপযুক্ত ধরনের খাবারের (যেমন- ক্যান্ডি বার) দিকে ঝুঁকে যা শরীরের জন্য ভালো নয়।
(viii)মেজাজ খারাপ হয়: নিম্ন রক্ত শর্করা দ্বারা উদ্দীপিত সমস্যাসমূহের মধ্যে বেশ পরিচিত একটি সমস্যা হচ্ছে, মুড ডিসঅর্ডার বা মেজাজ খারাপ হওয়া। ২০১২ সালে ডায়াবেটোলজি অ্যান্ড মেটাবলিক সিন্ড্রোমে প্রকাশিত এক গবেষণা থেকে জানা যায়, যেসব পুরুষের টাইপ২ ডায়াবেটিস ছিল তাদের মেজাজ সুস্থ পুরুষদের চেয়ে বেশি বিষণ্ন ছিল। খোশমেজাজ বজায় রাখার জন্য রক্ত শর্করার ভারসাম্য গুরুত্বপূর্ণ। যখন ভারসাম্যের পতন হয়, নিম্ন রক্ত শর্করা মেজাজকে খিটখিটে বা খারাপ করতে অবদান রাখতে পারে।
(ix)মাড়ি থেকে রক্ত ঝরা: মৌখিক স্বাস্থ্যবিধির শীর্ষে থাকার একটি কারণের কথা হয়তো আপনি শুনে থাকবেন, এটি হচ্ছে- মাড়ির সমস্যা আপনাকে হূদরোগের মতো দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকিতে রাখতে পারে। আপনার দাঁত আপনার শরীরের অনেক সমস্যার কথা প্রকাশ করতে পারে এবং তাদের একটি হচ্ছে ডায়াবেটিস। মাড়ির রোগ হচ্ছে পুরুষদের ডায়াবেটিসের একটি উপসর্গ। যেসব লোকদের ডায়াবেটিস আছে তাদের মধ্যে পিরিয়ডোনাইটিস (একটি ইনফেকশন যা মাড়ির ক্ষতি ও দাঁত ক্ষয়ের কারণ) বিকশিত হওয়ার সম্ভাবনা ডায়াবেটিস না থাকা লোকদের তুলনায় তিনগুণের বেশি। মাড়ি লাল হওয়া, ফুলে যাওয়া এবং মাড়ি থেকে রক্তপাত হওয়া হচ্ছে পিরিয়ডোনাইটিসের কয়েকটি লক্ষণ। এ রকম হলে ডেন্টিস্টকে দেখানো খুব গুরুত্বপূর্ণ এবং একে নিয়ন্ত্রণে আনা উচিত। এই ইনফেকশন অন্যভাবেও কাজ করতে পারে এবং রক্ত শর্করার মাত্রা বৃদ্ধি করতে পারে।
(x)মাথা ঝিমঝিম করে বা মাথা ঘোরে: যখন আপনি ডায়াবেটিসের সম্ভাব্য উপসর্গের কথা চিন্তা করবেন, আপনার মনে মাথা ঝিমঝিম করা বা মাথা ঘোরার বিষয়টি নাও আসতে পারে। কিন্তু প্রকৃতপক্ষে এটি ডায়াবেটিসের একটি উপসর্গ এবং কমপক্ষে ৮টি মেডিকেল কারণে আপনার মাথা ঝিমঝিম করতে পারে বা মাথা ঘুরতে পারে। আর্কাইভস অব ইন্টারনাল মেডিসিনের ২০০৯ সালের এক গবেষণা মতে, ‘ইনার ইয়ার ডিসঅর্ডার (যা মাথা ঝিমঝিম করা বা ঘোরা ও মাথার ভারসাম্যহীনতা হিসেবে দেখা দিতে পারে) টাইপ২ ডায়াবেটিস না থাকা লোকদের তুলনায় টাইপ২ ডায়াবেটিস রোগীদের মধ্যে বিকশিত হওয়ার সম্ভাবনা ৭০ শতাংশ বেশি ছিল।’ ডায়াবেটিস ক্ষুদ্র রক্তনালিকে ক্ষতিগ্রস্ত করে, যে কারণে কানের ভিতরের স্ট্রাকচারে রক্তপ্রবাহ বিঘ্নিত হয়।
কানাডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশন এর ডেন্টাল প্রোগ্রাম ব্যবস্থাপক ডা. ইউয়ান সোয়ান বলেন, দাঁতের উপরের শক্ত অংশ বা এনামেল ক্ষয় হয়ে গেলে এর নিচের স্তর ডেন্টিনের আণুবীক্ষণিক ছিদ্রগুলো (টিউবিউলস) উন্মুক্ত হয়ে যায় এবং এর মাধ্যমে ঠাণ্ডা, গরম, মিষ্টি বা এসিডিক খাবার গ্রহণ করলেই তা স্নায়ু এবং দাঁতের ভেতরের কোষকে উদ্দীপিত করে বলে তীব্র যন্ত্রণা হয়। কিন্তু খুব সহজেই এই সাধারণ সমস্যাটি থেকে মুক্ত হওয়া যায়। সংবেদনশীল দাঁতের সমস্যা সমাধানে সাহায্য করা উপায় গুলোর বিষয়েই জানবো আজ
সংবেদনশীল দাঁতের জন্য তৈরি টুথপেস্ট ব্যবহার করুন: আমরা বিজ্ঞাপনের শেষে দেখি যে মানুষ খুব সুখী মুখে আইসক্রিমের কোণে কামড় দিচ্ছে। এই পণ্যগুলো কীভাবে কাজ করে সে বিষয়ে পেশাদারদের কাছ থেকে শুনে নেয়া ভালো। সোয়ান বলেন, সংবেদনরোধী টুথপেস্টের মধ্যে এমন উপাদান থাকে যা সংবেদনশীল দাঁতের উপরিভাগ থেকে দাঁতের ভেতরের স্নায়ু পর্যন্ত অনুভূতি পৌঁছাতে বাধা দেয়। বেশিরভাগ মানুষই এ ধরনের টুথপেস্ট ব্যবহারের পর ১ সপ্তাহ থেকে ১০ দিনের মধ্যে পার্থক্য দেখতে পান।
মুখের যত্ন নিন: মুখের যত্নের বিষয়ে নতুন করে বলার কিছু নেই। নিয়মিত দাঁত ব্রাশ করা ও ফ্লস করা এবং ডেন্টিস্টের কাছে যাওয়ার বিষয়টি খুবই সাধারণ মনে হলেও এটিই সবচেয়ে ভালো উপায় দাঁত ভালো রাখার। কিন্তু আপনি যদি মনে করেন যে, দাঁতের যত্ন ঠিকমত নেয়ার পর ও আপনি ঠাণ্ডা বা মুচমুচে খাবার খাওয়া উপভোগ করতে পারছেন না। তাহলে একজন বিশেষজ্ঞ দন্ত চিকিত্সকের সঙ্গে যোগাযোগ করাটা জরুরি। তিনি আপনার সমস্যাটির মূল কারণ নির্ণয়ের মাধ্যমে এর নিরাময়ের ব্যবস্থা করতে পারবেন।
নরম তন্তুর টুথব্রাশ ব্যবহার করুন: আপনি নিশ্চয়ই আপনার দাঁতের সুরক্ষা স্তরটিকে যতটুকু সম্ভব শক্তিশালী রাখতে চান। তাহলে একটি নোংরা পাত্রকে পরিষ্কার করার জন্য আপনি যেভাবে ঘষা মাজা করেন সেভাবে দাঁত মাজা শুরু করবেন না। দাঁত ও মাড়ির ক্ষতি করা ছাড়া দাঁত পরিষ্কারের জন্য সফট ব্রিসল ব্রাশ বা নরম তন্তুর ব্রাশ ব্যবহার করার পরামর্শ দেয়া হয়।
ফ্লোরাইড যুক্ত দাঁতের পণ্য ব্যবহার করুন: দাঁতের সমস্যা সমাধানে সত্যিকারভাবেই কাজ করে ফ্লোরাইড। সোয়ান ব্যাখ্যা করে বলেন, ফ্লোরাইড দাঁতের খনিজের পুনঃস্থাপন বা দাঁতকে শক্তিশালী করতে সাহায্য করে যা ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট এসিডের কারণে নষ্ট হয়। তাই ফ্লোরাইড সমৃদ্ধ টুথপেস্ট ব্যবহার করুন।
এসিডিক খাবার ও পানীয় গ্রহণ সীমিত করুন: আপনার খাদ্যের পরিবর্তন করুন, বিশেষ করে এসিডিক খাবার আপনার দাঁতের ব্যথাকে বৃদ্ধি করবে। এসিডিক খাবার ও পানীয় দাঁতের ক্ষয় এবং দাঁতের সংবেদনশীলতায় অবদান রাখে: বলেন সোয়ান। তিনি সফট ড্রিংক, সাইট্রাস ফলের জুস ইত্যাদি পানীয়গুলোকে সীমিত পরিমাণে গ্রহণের পরামর্শ দেন।
নাইট গার্ড ব্যবহার করুন: হালকা মাথাব্যথা বা মাড়ি ব্যথার জন্য আপনার ঘুম ভেঙে যেতে পারে। দীর্ঘ সময় যাবত্ ঘুমিয়ে থাকলেও দাঁতের ক্ষতি হয়। দীর্ঘ সময় ধরে দাঁত কিড়মিড় করলে ও দাঁত সংবেদনশীল হয়ে যায়। এই ক্ষতিকর সমস্যা থেকে মুক্ত হওয়ার জন্য একটি সহজ সমাধান আছে আর তা হলো মাউথ গার্ড ব্যবহার করা। আপনার ডেন্টিস্টের কাছ থেকে আপনি এটি নিতে পারেন ঘুমের সময় ব্যবহারের জন্য।










