,

বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাব মালয়েশিয়ার পূর্ণাঙ্গ কমিটি

news-image

নিজস্ব প্রতিবেদক : মালয়েশিয়া থেকে বাংলাদেশে কর্মরত বাংলাদেশী দেশ-বিদেশে প্রচারিত বাংলাদেশি মিডিয়ার সংবাদকর্মীদের সমন্বয়ে গঠিত বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাব মালয়েশিয়ার ২০১৯-২০২০ সালের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে।

গত রবিবার ( ২৪ ফেব্রুয়ারি ) কুয়ালালামপুরের স্থানীয় একটি হোটেলে সকল সদস্যের মতামত ও নির্বাচনের ভিত্তিতে এটিএন বাংলা ও এটিন নিউজ এর মালয়েশিয়া প্রতিনিধি এবং সাপ্তাহিক প্রবাসীর কথা পত্রিকার সম্পাদক ও প্রকাশক এস, এম রহমান পারভেজকে সভাপতি, এনটিভি মালয়েশিয়া প্রতিনিধি কায়সার হামিদ হান্নানকে সাধারণ সম্পাদক ও ৭১ টিভির মালয়েশিয়া প্রতিনিধি শামছুজ্জামান নাঈমকে সাংগঠনিক সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

প্রবাসে সাংবাদিকতার মান বৃদ্ধি করা, অসহায় শ্রমিকের পাশে দাঁড়ানোরসহ বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে দীর্ঘদিন থেকে কাজ করছে এই সংগঠন। এছাড়াও বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাব মালয়েশিয়াস্থ বাংলাদেশ দূতাবাসকে তথ্যগত সহযোগিতার পাশাপাশি মালয়েশিয়ায় বাংলাদেশী কমিউনিটির শক্তি বৃদ্ধি ও সম্পর্ক উন্নয়নে কাজ করছে।

বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাব এর সাংবাদিকবৃন্দ দীর্ঘ দিন যাবৎ কারো কাছে মাথানত না করে অসহায় শ্রমিকের অধিকার আদায়ে কাজ করছে।

একটি পেশাদার সংগঠন হিসেবে নিজেদের দায়িত্বশীল দৃষ্টিভঙ্গি ও সাংবাদিকতার নৈতিকতা ও আদর্শের প্রমাণ দিতেই দীর্ঘদিন পর নিজেদের ঐক্যবদ্ধ অবস্থান বলেও জানান নতুন কমিটির দায়িত্বপ্রাপ্তরা।

সর্বসম্মতিক্রমে গঠিত পূর্ণাঙ্গ কমিটির অন্য সদস্যরা হলেন- উপদেষ্টা -গৌতম রায় (সম্পাদক, প্রবাসী কণ্ঠ) সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম রতন (আলোর ডাক) মোস্তফা ইমরান রাজু (আরটিভি) সহ সভাপতি রফিক আহমেদ খান (বিডিনিউজ টোয়েন্টিফোরডটকম), যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল কাদের (সময় টিভি), দপ্তর সম্পাদক শাখায়াত হোসেন জনি (ফোকাস বাংলা), সহ দপ্তর সম্পাদক মোহাম্মদ আশরাফুল মামুন (বিজয় টিভি) প্রচার সম্পাদক মোহাম্মদ শাহাবুদ্দিন আহমেদ (আমাদের সময়), সাস্কৃতিক সম্পাদক মেহেদী হাসান (আমাদের বাংলাদেশ) সম্মানিত সদস্য বৃন্দ হলেন -রফিকুল ইসলাম (আলোর ফোয়ারা) মোহাম্মদ এনায়েত হোসেন মুন্না (বরিশাল বার্তা)।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর