,

ফেসবুকের অভিনব ব্যবস্থাপনা

044e3551e5a2befab5576c62ad26d9ff-facebook-dream-office-employeesআন্তর্জাতিক ডেস্ক :তরুণ কর্মীদের ভবিষ্যতে নেতৃত্ব পর্যায়ে তুলে আনতে অপ্রচলিত একটি ব্যবস্থাপনা পদ্ধতির দিকেই হাঁটল সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুক। সম্প্রতি প্রতিষ্ঠানটি কর্মী ব্যবস্থাপনার ক্ষেত্রে কিছু নতুন নিয়ম-নীতি গ্রহণ করেছে, যাতে কর্মীরা স্বাধীনচেতা হয়ে কাজ করতে পারবেন।

ওয়াল স্ট্রিট জার্নাল-এর এক খবরে জানানো হয়, ফেসবুক আলোচনাভিত্তিক ব্যবস্থাপনা পদ্ধতি অনুসরণ করছে। এতে একেবারে প্রবেশিকা স্তরের কর্মীরাও তাঁদের ব্যবস্থাপককে প্রশ্ন করতে পারবেন। নিজের কাছে কোনো বিষয়ের সমাধান থাকলে তা জানাতে পারবেন এবং ব্যবস্থাপকের সিদ্ধান্তে প্রতিক্রিয়াও দেখাতে পারবেন।

ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, এখন থেকে ব্যবস্থাপক ও কর্মীর মধ্যে সম্পর্ক আদেশ দেওয়া ও পালন করার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। এখন থেকে ঊর্ধ্বতন ব্যক্তিদের কাজ হবে তাঁর কর্মীদের নিজস্ব লক্ষ্য বাস্তবায়নের পথ সুগম করে দেওয়া। এ ছাড়া কর্মীদের যোগ্যতা, কর্মদক্ষতা ও লক্ষ্য বিবেচনা করে নিয়মিত দায়িত্ব পরিবর্তন করবে ফেসবুক।

এই ব্যবস্থাপনা পদ্ধতি গ্রহণ করলে কর্মীরা নিজের কাজের দিকে মনোযোগ দিতে পারবেন এবং কাজের মানও ভালো হবে বলে আশা করছে ফেসবুক কর্তৃপক্ষ।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর