,

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী মালয়েশিয়া

news-image

মালয়েশিয়া প্রতিনিধি : কৃষি ও খাদ্য প্রক্রিয়াকরণ, মেশিনারিজসহ বাংলাদেশের সম্ভাবনাময় বিভিন্ন খাতে বিনিয়োগে আগ্রহী মালয়েশিয়ার পেনাংয়ের বিশিষ্ট ব্যবসায়ী নূরলিজা অথমান।

নূরলিজা পেনাং রাজ্যের মালয় মহিলা চেম্বার অব কমার্সে সভাপতি অথমান যুগান্তরের এ প্রতিবেদকের সঙ্গে আলাপচারিতায় বলেন, বন্ধুপ্রতিম দুদেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্র সম্প্রসারণের মাধ্যমে আন্তঃসম্পর্ক ও আন্তঃযোগাযোগ বাড়ানোর প্রক্রিয়া চলছে। বিনিয়োগ সম্ভাব্যতা যাচাইয়ের লক্ষ্যে পেনাং রাজ্যের একটি উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধি দল বাংলাদেশ সফর করবে।

বাংলাদেশে মালয়েশিয়া ব্যবসাযীদের বিনিয়োগ বিষয়ে কথা হয় পেনাং আইএমজিটি চেপ্টারের চেয়ারম্যান দাতু ফউজদি নাইমের সঙ্গে। মালয়েশিয়ার অগ্রগতিতে, বিশেষ করে নির্মাণশিল্প ও পাম চাষে বাংলাদেশের শ্রমিকদের অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে বলেন, আসিয়ান দেশসমূহের মধ্যে মালয়েশিয়া বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম দেশ।

দাতু ফউদি নাইম আরও বলেন, উভয় দেশ বিভিন্ন আন্তর্জাতিক ফোরাম যেমন- কমনওয়েলথ, ওআইসি ও ন্যামে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। মালয়েশিয়া প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নকে গভীরভাবে পর্যবেক্ষণ করে।

বিনিয়োগ সম্ভাব্যতা যাচাইয়ে বাংলাদেশ সফরে যাবেন। দাতু ফউদি নাইম বলেন, বাংলাদেশ মধ্যম আয়ের দেশে ধাবিত হচ্ছে সেটাও আমরা পর্যবেক্ষণ করছি। আমি আশাবাদী আমাদের বন্ধুপ্রতিম রাষ্ট্র আরও এগিয়ে যাবে ।

বাংলাদেশে মালয়েশিয়ান ব্যবসায়ীদের আগ্রহের কথা জানতে চাইলে মালয়েশিযায় নিযুক্ত হাইকমিশনার মহ.শহীদুল ইসলাম এ প্রতিবেদককে জানান, মালয়েশিয়া আমাদের বন্ধুপ্রতিম দেশ। বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশ হিসেবে বিশ্বে পরিচিতি লাভ করেছে। বিনিয়োগে আকৃষ্ট করতে মালয়েশিয়া সরকারের বিভিন্ন মন্ত্রী, এমপি ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেছি। তারা বাংলাদেশের বিনিয়োগের অনুকূল পরিবেশ উল্লেখ করে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন। এ জন্য উভয় দেশের বাণিজ্য সহযোগিতা বৃদ্ধির আহ্বান ও জানিয়েছেন তারা।

এ ছাড়া বাণিজ্য ও বিনিয়োগ এবং পর্যটন এর সুযোগ ও সম্ভাবনা নিয়ে অধিক হারে বাংলাদেশে বিনিয়োগে উৎসাহিত করতে মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশন রোডশো ব্রান্ডিং বাংলাশে নামে কর্মসূচি হাতে নিয়েছে। চলতি বছরের ২৮ জানুয়ারি পেনাং রাজ্যের একটি পাঁচতারকা হোটেলের বলরুমে অনুষ্ঠিত হলো ব্রান্ডিং বাংলাদেশ অনুষ্ঠান। বাংলাদেশে বিনিয়োগে আকৃষ্ট করতে মূলত এ আয়োজন।

ব্রান্ডিং বাংলাদেশের অনুষ্ঠানে পেনাং রাজ্যের প্রায় ২ শতাধিক ব্যবসায়ী নেতা উপস্থিত ছিলেন। পর্যায়ক্রমে মালয়েশিয়ার প্রতিটি রাজ্যে ব্রান্ডিং বাংলাদেশ সেমিনার করার প্রক্রিয়া চলছে।

হাইকমিশনার মহ.শহীদুল ইসলাম বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে অর্থনৈতিক, সামাজিকসহ সব ক্ষেত্রে দ্রুত এগিয়ে যাচ্ছে, বিশ্ববাসী বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করছে। গত বছর বাংলাদেশ ৭.২ ভাগ জিডিপি গ্রোথ অর্জন করেছে। চলতি বছরে ৭.৮ ভাগ অর্জিত হয়েছে।

বাংলাদেশের রফতানি এখন ৩৬ বিলিয়ন মার্কিন ডলারের বেশি। দেশের ৫০ বছরপূর্তিতে ২০২১ সালে রফতানি ৬০ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করতে আমাদের সরকার বিস্তারিত কার্যক্রম গ্রহণ করেছে। বাংলাদেশের বিনিয়োগবান্ধব নীতির ফলে বিশ্বের বিভিন্ন দেশ বাংলাদেশে বিনিয়োগের জন্য আসতে শুরু করেছে।

বিনিয়োগকারীদের সুবিধার জন্য প্রধানমন্ত্রী ইতিমধ্যে দেশের বিভন্ন স্থানে ১০০টি স্পেশাল ইকোনমিক জোন গড়ে তোলার ঘোষণা দিয়েছেন। এগুলোর বাস্তবায়নের কাজ এগিয়ে চলছে। মালয়েশিয়ার বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগ করলে চাহিদা মোতাবেক সরকার সব ধরনের সহযোগিতা প্রদান করার কথাও জানান হাইকমিশনার।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর