বলিউডের এক নম্বরে সানি লিওন: তুষার

534ebaaba472d-Untitled-38.1বিনোদন প্রতিবেদক :সানি লিওন, পর্নস্টার থেকে হয়েছেন বলিউড অভিনেত্রী। খুব বেশি ছবি করেন নি। ছোট্ট এই ক্যারিয়ারে পর্দায় তাঁর উপস্থিতি মানেই সাড়া পড়ে যায় দর্শকদের মাঝে। সেই তারকাকে বলিউডের এক নম্বর অভিনেত্রী মনে করেন অভিনেতা তুষার কাপুর। নায়িকাদের মধ্যে সানিকে শীর্ষেই রেখেছেন তিনি।

আইএনএসর খবরে বলা হয়েছে, সানি লিওন ও তুষার কাপুর তাঁদের আসন্ন ছবি ‘মাস্তিজাদে’-র কাজ করেছেন। তুষার বলেছেন, সানি শুধু ভালো অভিনেত্রীই নন, ভালো মানুষও। তুষারের এও ধারণা, ‘মাস্তিজাদে’ অবশ্যই ব্লকবাস্টার হবে। মিলাপ জাভেরি পরিচালিত এ ছবিতে সানি ‘লায়লা লেলে’ নামক এক চরিত্রে অভিনয় করছেন। এছাড়া ভির দাসকেও দেখা যাবে এই ছবিতে।

সানির পেছনে ক্যাটরিনা-দীপিকা

সম্প্রতি এক জরিপের ফলাফলে বলা হয়েছে, ক্যাটরিনা কাইফ ও দীপিকা পাড়ুকোনের মতো আবেদনময়ীদের পেছনে ফেলেছেন জিসম ২ তারকা সানি লিওন। শেষ হতে চলা বছরটিতে বলিউডের তারকাদের মধ্যে অনলাইনে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে সানিকেই। সেই সানি এবার অপর এক অভিনেতার কাছে শীর্ষ অভিনেত্রীর তকমা পেয়ে গেলেন। সময়টা বেশ ভালোই যাচ্ছে তার।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার