হুয়াওয়ের পণ্যদূত হলেন ঐশী

news-image

অনলাইন ডেস্ক : শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে বাংলাদেশের পণ্যদূত বা প্রোডাক্ট অ্যাম্বাসেডর হলেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮’ জান্নাতুল ফেরদৌস ঐশী। ১৪ ফেব্রুয়ারি তাঁকে পণ্যদূত ঘোষণা করেছে হুয়াওয়ে।

হুয়াওয়ে বাংলাদেশের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ঐশী এখন থেকে হুয়াওয়ে বাংলাদেশের বিভিন্ন প্রচার কার্যক্রমে কাজ করবেন। পাশাপাশি বিজ্ঞাপনচিত্রেও ঐশীকে দেখা যাবে।

গত বৃহস্পতিবার যমুনা ফিউচার পার্কের সেন্টার কোর্ট প্রাঙ্গণে জমকালো আয়োজনে হুয়াওয়ে ওয়াই সেভেন প্রো ২০১৯-এর বিক্রি ও ভ্যালেন্টাইন ডে উদ্‌যাপন করে হুয়াওয়ে। সেখানে প্রোডাক্ট অ্যাম্বাসেডর হিসেবে ঐশীর নাম ঘোষণা করে প্রতিষ্ঠানটি।

ঐশী বলেন, হুয়াওয়ে সঙ্গে যুক্ত হতে পেরে তিনি আনন্দিত। হুয়াওয়ের সঙ্গে দর্শক ও ফ্যানদের ভালো কাজ উপহার দিতে পারবেন তিনি।

পিরোজপুরের মেয়ে ঐশী ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮’ প্রতিযোগিতায় সেরা হিসেবে নির্বাচিত হন। এ ছাড়া তিনি ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় শীর্ষ ৩০-এ জায়গা করে নেন।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার