,

আইএস সম্পৃক্ততা : মালয়েশিয়ায় এক বাংলাদেশি আটক

news-image

অনলাইন ডেস্ক : মালয়েশিয়ায় সন্ত্রাস বিরোধী অভিযানে এক বাংলাদেশিকে আটক করেছে পুলিশ। সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে যোগসাজশ আছে এই সন্দেহে ওই বাংলাদেশিসহ মোট ৬ জনকে আটক করা হয়। এদের মধ্যে ৩ বিদেশি ও ২ জন মালয়েশিয়ার নাগরিকও রয়েছে। এ খবর দিয়েছে দ্য স্টার অনলাইন।

শুক্রবার এক বিবৃতিতে মালয়েশিয়া পুলিশের ইন্সপেক্টর জেনারেল মোহাম্মদ ফুজি হারুন জানান, ১৯শে ডিসেম্বর থেকে এ বছরের ২৮শে জানুয়ারির মধ্যে তাদেরকে জোহর, সিলাঙ্গর ও সাবাহ শহর থেকে আটক করা হয়েছে। এদের মধ্যে দুই মালয়েশিয়ানসহ বাংলাদেশ, সিঙ্গাপুর, ফিলিপাইন ও দক্ষিণ এশিয়ার একটি দেশের মোট ৪ জন বিদেশি রয়েছে। তাদেরকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আটক করা হয়েছে। বাংলাদেশির বিষয়ে বিবৃতিতে তিনি বলেন, ১৯শে ডিসেম্বর ক্ল্যাং শহর থেকে ৩১ বছর বয়সী এক বাংলাদেশি ক্লিনারকে আটক করা হয়।

আমাদের ধারণা, সে আইএস এর কট্টর সমর্থক। সন্ত্রাসী গোষ্ঠীটির জন্যে জঙ্গি যোগান দেয়ার দায়িত্বে ছিল সে। এটি ছিল সিরিজ গ্রেপ্তারের দ্বিতীয় ঘটনা।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর