নাসিরনগর ফান্দাউক মদিনাতুল উলুম মাদ্রাসায় আলোচনা সভা ও বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠান
আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর : নাসিরনগর উপজেলার ফান্দাউক মদিনাতুল উলুম মাদ্রাসার উদ্যোগে শাহ্সূফী সৈয়দ নাছিরুল হক মাসুম(রহঃ)এর ওফাত দিবস উপলক্ষে আলোচনা সভা ও বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার মাদ্রাসা চত্বরে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও ফান্দাউক দরবার শরীফের পীরজাদা আলহাজ্ব মাওলানা মুফতী সৈয়দ ছালেহ আহমাদ মামুনের সভাপতিত্বে মাওলানা সৈয়দ আশরাফ উদ্দিন শামীমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার।
বিশেষ অতিথি ছিলেন মাধবপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও আওয়ামীলীগ নেতা আতিকুর রহমান আতিক,ক্যাকো ক্যামিকেল কোম্পানীর চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী,জাস কোম্পানী এমডি সানাউল হক চৌধুরী,পীরজাদা আলহাজ্ব মাওলানা মুফতী সৈয়দ মঈনুদ্দিন আল হোসাইনী,পীরজাদা আলহাজ্ব মাওলানা সৈয়দ আবুবকর সিদ্দিকী,মাদ্রাসা সুপার মাওলানা মোঃ আবু বক্কর ভুইয়া,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ রায়হানউদ্দিন,সৈয়দ সাইফুদ্দিন শিবলী।
অনুষ্ঠানে শাহসূফী আলহাজ্ব মাওলানা সৈয়দ নাছিরুল হক মাসুম আল কাদরীর (রহঃ)এর “জীবন ও কর্ম শীর্ষক”তাঁর জীবনীর ওপর সেমিনারে বক্তব্য রাখেন,হাফেজ আবদুর রহমান,মুফতি মোযযাম্মিল হক মাছুমী,মুফতি শাহ আলম মাছুমী,মাওলানা হুমায়ুন কবির ও কবি শাহরিয়ার কাসেম প্রমূখ। পরে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়।










