মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শাওমির নতুন স্মার্ট জুতা

news-image

তথ্যপ্রযুক্তি ডেস্ক : ইলেকট্রনিক ডিভাইস ও গ্যাজেটের পর স্মার্ট জুতা ব্যবসায় আগেই নাম লিখিয়েছে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি। এবার পুরুষদের জন্য ইলেক্ট্রনিক স্পোর্টস শু-এর দ্বিতীয় সংস্করণ নিয়ে এলো তারা।

এই জুতায় এমন সব যন্ত্রাংশ আছে যা দিয়ে কত পথ অতিক্রম করা হয়েছে, কতটা পরিশ্রম হয়েছে এমন সব তথ্য পাওয়া যাবে। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়, নতুন জুতায় আগের থেকে আরও ভালো সেন্সর ব্যবহার করা হয়েছে। ফলে আরও নিখুঁত তথ্য দেবে এই জুতা। এছাড়া এর সঙ্গে শাওমির ‘মি ফিট’ অ্যাপের লিংক করিয়ে জানা যাবে ব্যবহারকারীর স্বাস্থ্য সম্পর্কিত যাবতীয় তথ্য।

আপাতত শাওমির ক্রাউড ফান্ডিং প্ল্যাটফর্মে এই জুতা পাওয়া যাবে। পরবর্তীতে অনলাইনে ও রিটেইল মার্কেটেও নিয়ে আসা হবে এটি। এই জুতার দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৪৯৯ রুপি। শাওমি দাবি করছে, এই জুতাগুলো ধাক্কা, হোঁচট ও পা পিছলে যাওয়ার ঝুঁকি কমাবে।

শুধু তাই নয়, এসব জুতা পরিষ্কার করাও সহজ। ওয়াশিং মেশিনেও পরিষ্কার করা যাবে এগুলো। জানা গেছে, কালো, ধূসর ও নীল এই তিন রঙে শাওমির নতুন স্মার্টজুতা পাওয়া যাবে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক