মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মালয়েশিয়ায় পুলিশের গুলিতে দুই বাংলাদেশি নিহত

news-image

মালয়েশিয়ার তামান মুডুন বাতু ৯ চেরাচ এলাকার একটি বাড়িতে অপহৃত এক বাংলাদেশীকে উদ্ধারের সময় পুলিশের অভিযানে গুলিবিদ্ধ হয়ে দুই জন অপহরণকারী বাংলাদেশী মারা যায় বলে দাবি করেছে পুলিশ। পুলিশের গুলিতে নিহত দুই বাংলাদেশির বিরুদ্ধে ১৩ টি অভিযোগ ছিল বলে জানায় পুলিশ। পুলিশের বরাত দিয়ে মালয়েশিয়ার একাধিক গণম্যাধম সূত্রে এসব তথ্য জানা গেছে।

কাজাং ওসিপিডি’র সহকারী কমিশনার আহমেদ জাফির ইউসুফ বলেন, ‘কুয়ালালামপুরের পুলিশ একটি সংঘবদ্ধ চক্রকে ধরার জন্যে ওৎ পেতে ছিলেন। মঙ্গলবার রাতে চেরাসের বাতু ৯ এবং তামান মুদুনের একটি ছোট স্থানে অবস্থান করছিলেন তারা । রাত ১ টা ৩৫ মিনিটে পুলিশ বাড়িটিতে অভিযান চালায়। সেখানে এক ব্যক্তিকে অপহরণ করে রাখা হয়েছে বলে সন্দেহ করা হচ্ছিল। অভিযান চলাকালীন সময়ে বাড়িটি থেকে অপহরণকারীরা গুলি ছুড়তে শুরু করে। আত্মরক্ষার জন্যে পাল্টা গুলি ছোড়ে পুলিশও।জাফির ইউসুফ বলেন, আমরা সফলভাবে অপহরণে আটক ব্যক্তিকে মুক্ত করি। গত ৮ ফেব্রুয়ারি সেন্তুল থেকে তাকে অপহরণ করা হয়। ঘটনাস্থল থেকে একটি ৯এমএম পিস্তল এবং একটি চাপাতি উদ্ধার করা হয়েছে। তবে নিহত ব্যক্তিদের কাছ থেকে কোন ধরনের ডকুমেন্টও পাওয়া যায়নি।

এ ঘটনায় একটি মামলাও করা হয়েছে। ৩০৭ ধারায় পেনাল কোর্টে এই মামলাটির তদন্ত চলছে বলেও জানান তিনি।নিহত ২ বাংলাদেশির বিরুদ্ধে মালয়েশিয়ায় বিভিন্ন দেশের শ্রমিকদের অপহরণ করে চাঁদাবাজির অভিযোগ ছিল। মুক্তিপণের দাবিতে এই পর্যন্ত তারা মালাই রিংগিত ২.৫ মিলিয়ন অর্থ হাতিয়ে নিয়েছে বলে পুলিশ জানায়। পুলিশের অভিযানের সময় ওই ঘর থেকে অপহৃত এক বাংলাদেশীকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বাংলাদেশের বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর। তবে পুলিশ নিহত এবং উদ্ধারকৃত বাংলাদেশির নাম এখনো প্রকাশ করেন।

পুলিশ বলছে নিহত ২ বাংলাদেশির কাছে কোন বৈধ কাগজপত্র ছিল না। বাংলাদেশ হাইকমিশন থেকে নিহত বাংলাদেশিদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানান।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক