মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ ১১ মার্চ

news-image

নিউজ ডেস্ক : আগে নির্ধারিত ১১ মার্চেই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন। আজ সোমবার সকালে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন নির্বাচন পরিচালনায় নিযুক্ত প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক এস এম মাহফুজুর রহমান।

সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সম্মেলনকক্ষে ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। এ সময় অন্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের হলগুলোর প্রাধ্যক্ষ, প্রক্টর ও নির্বাচন পরিচালনায় নিযুক্ত রিটার্নিং কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন, ডাকসু নির্বাচন ঘিরে গঠিত বিভিন্ন কমিটির সদস্যরাও৷

ডাকসুর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে আজই। আবাসিক হলগুলোর নোটিশ বোর্ড ও www.ducsu.du.ac.bd ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হবে। তালিকা যাচাই-বাছাইয়ের পর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ২০ ফেব্রুয়ারি। ১৯ থেকে ২৫ ফেব্রুয়ারি শুরু হবে মনোনয়নপত্র বিতরণ। যাচাই-বাছাইয়ের পর আগামী ৩ মার্চ হলের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। আর ভোটগ্রহণ হবে ১১ মার্চ সোমবার সকাল আটটা থেকে বেলা দুইটা পর্যন্ত।

হল সংসদ নির্বাচনের তফসিলও আবাসিক হলগুলোর নোটিশ বোর্ডে টাঙিয়ে দেওয়া হচ্ছে। চূড়ান্ত হওয়া ডাকসুর গঠনতন্ত্র ও আচরণবিধি অনুযায়ীই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। অর্থাৎ, ভোটকেন্দ্র হচ্ছে আবাসিক হলেই।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক