,

ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা সোমবার

news-image

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে আগামীকাল সোমবার। আজ রবিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকাল ১০:৩০ টায় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। নির্বাচন পরিচালনায় নিযুক্ত চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. এস এম মাহফুজুর রহমান আনুষ্ঠানিকভাবে এই তফসিল ঘোষণা করবেন। এ সময় রিটার্নিং অফিসারগণ উপস্থিত থাকবেন। একই দিনে নিজ নিজ হল কর্তৃপক্ষ হল সংসদ নির্বাচনের তফসিলও ঘোষণা করবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

উল্লেখ্য, প্রায় ২৮ বছর বন্ধ থাকার পর আদালতের নির্দেশের পর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ডাকসু নির্বাচনের উদ্যোগ নিয়েছে। নির্বাচন অনুষ্ঠানে ক্যাম্পাসে ক্রিয়াশীল ছাত্রসংগঠনগুলোর সাথে দফায় দফায় বৈঠক করে তারা। গত ২৩ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ডাকসু সভাপতি ড. মো. আখতারুজ্জামান ১১ মার্চকে ডাকসু নির্বাচনের তারিখ হিসেবে ঘোষণা করেন। এরই মধ্যে গঠনতন্ত্র সংশোধন ও আচরণবিধি প্রণয়নের কাজ শেষ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নির্বাচন পরিচালনায় উপদেষ্টা কমিটি, চিফ রিটার্নিং অফিসার ও সহকারি রিটার্নিং অফিসারও নিয়োগ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর