মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইন্দোনেশিয়ায় ২০০ বাংলাদেশি উদ্ধার

news-image

অনলাইন ডেস্ক : ইন্দোনেশিয়ায় প্রায় দুইশো বাংলাদেশিকে উদ্ধার করেছে দেশটির পুলিশ। বার্তা সংস্থা এএফপি’র খবরে বলা হয়েছে, মঙ্গলবার সুমাত্রা দ্বীপের মেদান শহরের একটি ‘শপহাউস’-এ গাদাগাদি করে থাকা অবস্থায় ১৯২ বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের তথ্যের ভিত্তিতে পুলিশ সেখানে গিয়ে তাদের সন্ধান পায়। এদের বেশিরভাগের বয়স ২০ এর কোটায়। দোতলা ভবনটিতে তারা খাবারের অভাবে দিন কাটাচ্ছিল।

কর্তৃপক্ষ বলছে, তাদের বিশ্বাস তারা বাংলাদেশ থেকে ইন্দোনেশিয়া এসেছে। কয়েক মাস ধরে তারা মালয়েশিয়ায় যাওয়ার জন্যই এখানে অপেক্ষা করছে। ধারণা করা হচ্ছে, তারা নৌকায় করে পৌঁছেছে।

তাদের কাছে কোনো বৈধ কাগজপত্র নেই। এখনো তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে অভিবাসন কর্তৃপক্ষ। এরপরই তাদের ফেরত পাঠানো হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত হবে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক