শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাবি ভিসিকে ৭ দফা দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

news-image

ঢাবি প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সহাবস্থান নিশ্চিতসহ ৭ দফা দাবিতে উপাচার্যকে (ভিসি) স্বারকলিপি দিয়েছে ছাত্রদল। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক এ স্মারকলিপি উপাচার্যের কাছে হস্তান্তর করেন।

স্মারকলিপিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনে করে একটি অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও ভীতিহীন পরিবেশে অংশগ্রহণমূলক ডাকসু নির্বাচনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় তার গৌরবময় ঐতিহ্য ফিরে পেতে পারে।

দীর্ঘ ২৯ বছর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র ও হল সংসদ নির্বাচনে যে উদ্যোগ নেওয়া হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তাকে স্বাগত জানায়। আমরা জানি ২৯ বছরে বেশ কয়েকবার ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ডাকসু নির্বাচনের উদ্যোগ নিয়েছিল এবং তফসিল ঘোষণা পর্যন্ত করেছিল কিন্তু প্রশাসন ছাত্র ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর সমন্বয়হীতার কারণে সেই উদ্যোগ ব্যর্থ হয়। এবারের উদ্যোগটি যেন ব্যর্থ না হয় সেই লক্ষ্যে আমরা অপরিহার্য কিছু দাবি তুলে ধরছি।