শিক্ষকরা শেয়ার-লাইক দিতে পারবেন না সরকারবিরোধী স্ট্যাটাসে

news-image

নিজস্ব প্রতিবেদক : ফেসবুকে সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে অপপ্রচার ও বিভ্রান্তিমূলক স্ট্যাটাস না দিতে এবং এই ধরনের স্ট্যাটাসে মন্তব্য, শেয়ার বা লাইক না দিতে প্রাথমিকের সব শিক্ষক-কর্মকর্তাকে নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

গতকাল সোমবার প্রাথমিক শিক্ষা অধিদফতরের অতিরিক্ত সচিব সোহেল আহমেদ স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়েছে, সরকারি-বেসরকারি স্কুল কলেজ এবং প্রাথমিকের শিক্ষকদের একাধিক গ্রুপ রয়েছে ফেসবুকে। এসব গ্রুপে শিক্ষকরা সরকারের সমালোচনা করে আজেবাজে মন্তব্য করেন। এতে করে সরকারের বিভিন্ন সিদ্ধান্তের ব্যাপারে বিভ্রান্তি তৈরি হতে পারে। বিষয়টি সরকারে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের নজরে আসায় এ ধরনের নির্দেশনা জারি করা হয়েছে।

আরও বলা হয়েছে, সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার-সংক্রান্ত নির্দেশিকা, ২০১৬’ এর আলোকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রাথমিক শিক্ষা-সংক্রান্ত সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো ধরনের অপপ্রচার ও বিভ্রান্তিমূলক স্ট্যাটাস বা মন্তব্য প্রদান ও শেয়ার করা হতে বিরত থাকতে প্রাথমিক মন্ত্রণালয়ের অধীনস্থ সব শিক্ষক-কর্মকর্তা, কর্মচারীসহ সবাইকে বিরত থাকতে নির্দেশ দেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার