,

ব্যাপক ধরপাকড় চলছে মালয়েশিয়ায়

news-image

মালয়েশিয়া প্রতিনিধি: চন্দ্র বর্ষের প্রথম দিনটিকে চীনারা নববর্ষ হিসেবে পালন করে থাকে। সেই হিসেবে আজ ফেব্রুয়ারির পাঁচ তারিখ থেকে চীনাদের নতুন বছর শুরু হয়েছে। মালয়েশিয়াতে চায়নিজ নিউ ইয়ার মানে লম্বা ছুটি আর মোটা অংকের বোনাস। যেখানে মালয়েশিয়ায় অনেক সময় বিদেশী শ্রমিকরা ঈদের দিনও ছুটি পায়না, সেখানে বেশির ভাগ মিল কারখানার মালিক চায়নিজ হওয়ায় সরকারিভাবে চায়নিজ নিউ ইয়ারে দু’দিন ছুটি হলেও চায়নিজরা তাদের প্রতিষ্ঠান বন্ধ রাখে প্রায় এক-দুই সপ্তাহ।

শ্রমিক মনে তাই ব্যাপক আনন্দের ঢেউ। ছুটিতে সকল দেশের শ্রমিকদের বন্ধু-বান্ধব ও ঘোরার লক্ষ্যে ব্যাপক সমাগম হয় কুয়ালালামপুরে। বিশেষ বিশেষ স্থানগুলোতে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিণত হয় জনসমুদ্রে।

অন্যান্য বছর ছুটির দিনে প্রশাসনিক ঝামেলা না থাকলেও আজ চায়নিজ নিউ ইয়ারের ছুটির প্রথম দিনেই ফাঁদ পাতে ইমিগ্রেশন ও পুলিশ । স্থানীয় সময় বেলা সাড়ে ৩টায় রাজধানী কুয়ালালামপুরের সিটি অব হার্ট খ্যাত বুকিত বিন্তাং এলাকা ঘিরে ফেলে পুরো এলাকা । এসময় চলাচলরত বাংলাদেশিরা সহ বিভিন্ন দেশের শ্রমিকদের কাগজপত্র তল্লাশি করে তারা প্রায় দু-শতাধিক অভিবাসীকে আটক করে নিয়ে যায় পুলিশ। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত কোন দেশের কতজন আটক হয়েছে তাৎক্ষনিক তা জানা সম্ভব হয়নি।

ধরপাকড় চলাকালীন সময় বুকিত বিন্তাং এলাকার বাংলাদেশি ব্যবসায়ী এম. কে. আনোয়ার এক প্রতিক্রিয়ায় বলেন, বছরের এই একটা সময়ের জন্য অপেক্ষায় থাকে সবাই। লম্বা ছুটির কারণে ব্যাপক লোক সমাগম হওয়ায় বছরের এ তিন-চারটা দিন ব্যবসায়ীরা থাকে কিছু ব্যবসায়ের আশায় আর শ্রমিকরা একটু ঘোরাফেরা করে। কিন্তু আজকের এই ধরপাকড়ের ফলে সকলের সেই আনন্দে ভাটা পড়ল।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর