ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি’র বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
নিজস্ব প্রতিবেদক : বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা বিএনপি। সকাল ১১ টায় জেলা পরিষদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব প্রাঙ্গনে এসে শেষ হয়। প্রেসক্লাব প্রাঙ্গনে প্রতিবাদ সমাবেশ জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচির সভাপতিত্বে ও সাবেক জেলা বিএনপি’র দপ্তর সম্পাদক এবিএম মোমিনুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাধারন সম্পাদক জহিরুল হক খোকন, সিনিয়র সহ সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সহ সম্পাদক এডভোকেট আনিছুল হক মঞ্জু, যুবদলের আহবায়ক মনির হোসেন, ছাত্রদলের সভাপতি শামীম মোল্লা প্রমুখ। বক্তরা, বকসি বাজারে খালেদা জিয়ার গাড়ি বহরে হামলাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান।











