,

১০১৯ সালের সিলেবাস অনুযায়ী এসএসসি পরীক্ষা?

news-image

শুরু হয়েছে এসএসসি ও সমমান পরীক্ষা। প্রথম দিনেই পরীক্ষার প্রশ্নে ত্রুটি দেখা গেছে। এদিন ‘বাংলা’ বিষয়ে পরীক্ষা হয়েছে। বহুনির্বাচনী পরীক্ষার ‘ক’ সেটের প্রশ্নে লেখা ছিল, ‘১০১৯ সালের সিলেবাস অনুযায়ী’। ২ ফেব্রুয়ারি, শনিবার সকাল ১০টায় বাংলা প্রথমপত্র বিষয়ে পরীক্ষা শুরু হয়।ঢাকা শিক্ষা বোর্ডে ত্রুটিপূর্ণ এই প্রশ্নেই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর একটি স্কুলের একজন এসএসসি পরীক্ষার্থীর পাঠানো প্রশ্নে দেখা গেছে, বিষয়ের নামের নিচেই তৃতীয় বন্ধনীর ভেতরে লেখা রয়েছে, ‘১০১৯ সালের সিলেবাস অনুযায়ী’।

ওই শিক্ষার্থী জানিয়েছে, লিখিত অংশের পরীক্ষা শেষে বহুনির্বাচনী অংশের প্রশ্নপত্র হাতে পাওয়ার পর পরীক্ষার কেন্দ্রেই অনেক শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়। পরে তাদের জানানো হয়, ‘প্রিন্টিং মিসটেকের’ কারণে এ ভুল হয়েছে। এটা ২০১৯ সাল হবে।

পরীক্ষার প্রশ্নপত্রে এত বড় ভুল কীভাবে হয়, এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রশ্ন উঠেছে।এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ২১ লাখ ৩৫ হাজার ৩৩৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে। এর মধ্যে ছাত্র ১০ লাখ ৭০ হাজার ৪৪১ এবং ছাত্রী ১০ লাখ ৬৪ হাজার ৮৯২ জন। পরীক্ষা চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর