মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিজ্ঞানীরা রোমিও-জুলিয়েটের মিলনের অপেক্ষায়!

news-image

অনলাইন ডেস্ক : নাম ‘রোমিও’! অথচ ১০ বছরেও জুলিয়েট জোটাতে পারেনি। শেষমেশ তাই আসরে নামতে হয় কোচাবাম্বা ন্যাচরাল হিস্ট্রি মিউজিয়াম কর্তৃপক্ষকে। কারণ, ‘রোমিও’র হাতে যে সময় বেশি নেই! গত বছরের ফেব্রুয়ারির দিকে একটি ডেটিং ওয়েবসাইটে রোমিওর জন্য বিজ্ঞাপন দেওয়া হয়। ১৫ হাজার ডলারের একটি তহবিলও গড়ে তোলা হয় রোমিওর জন্য। দেখতে দেখতে সে তহবিলে জমা হয় প্রায় ২৫ হাজার ডলার। কিন্তু কোথায় জুলিয়েট? রোমিওর হাতে আর মাত্র আর ৪ বছর! তবে শেষ পর্যন্ত পাওয়া গেছে জুলিয়েটকে।

না, কোন প্রেমের সিনেমার গল্প নয়! শেক্সপিয়ারের রোমিও-জুলিয়েট’র আধুনিক সংস্করণও এটা নয়। রোমিও আসলে একটি বিরল প্রজাতির পুরুষ ব্যাঙ! এটি একটি সেহোয়েলসাস ওয়াটার ফ্রগ। বলিভিয়ার বাসিন্দা। বিশেষজ্ঞদের দাবি, এই ব্যাঙ বড়জোড় ১৫ বছর বাঁচে। এখন তার বয়স প্রায় ১২ বছর! তাই বিরল এই ব্যাঙের প্রজাতিকে অবলুপ্তির হাত থেকে বাঁচাতে রোমিওর জন্য জুলিয়েট খুঁজতে উদ্যোগী হয়েছিলেন কোচাবাম্বা ন্যাচরাল হিস্ট্রি মিউজিয়াম কর্তৃপক্ষ।

রোমিওর জন্য গড়ে তোলা তহবিলের টাকায় রোমিওর প্রেমিকার খোঁজে একটি বিশেষজ্ঞ দল পাঠানো হয়েছিল বলিভিয়ার মেঘ-অরণ্যে। আর সেখানেই খোঁজ মিলেছে জুলিয়েটের। খুব শীঘ্রই রোমিও-জুলিয়েটকে মিলিয়ে দেওয়ার তোড়জোড় শুরু করে দিয়েছেন বিশেষজ্ঞরা। রোমিও-জুলিয়েটের একে অপরকে ভাল লাগবে, এমনটাই আশা বিশেষজ্ঞদের। তাই নির্ঘাত অবলুপ্তির হাত থেকে বাঁচানো যাবে রোমিও-জুলিয়েটের প্রজাতিকে। বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক