মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

news-image

মালয়েশিয়ার সেলাঙ্গর প্রদেশের কেলাংয়ে সড়ক দুর্ঘটনা আমান উল্লাহ নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। গত মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটে।আমান উল্লাহ শরীয়তপুরের সখিপুর উপজেলার চরভাগা ইউনিয়নের মিয়ারচর গ্রামের মরহুম আবদুল করিম হাওলাদারের ছেলে।

মালয়েশিয়ার শরীয়তপুর জেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ জহিরুল ইসলাম জহির এনটিভি অনলাইনকে বলেন, গতকাল আমান উল্লাহ কেলাংয়ের কর্মস্থলে যাচ্ছিলেন। রাস্তা পার হওয়ার সময় একটি মোটরসাইকেল আমান উল্লাহকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন।স্থানীয়রা সঙ্গে সঙ্গে আমান উল্লাহকে কেলাং হাসপাতালে ভর্তি করেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তিনি মারা যান বলে জানান মালয়েশিয়ার শরীয়তপুর জেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক।

ভাগ্যের চাকা ঘোরাতে ২০১৫ সালে আমান উল্লাহ মালয়েশিয়ায় আসেন। তিনি কেলাংয়ের একটি কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন। তিনি এক ছেলে ও এক মেয়েসন্তানের জনক।আজ বৃহস্পতিবার আমান উল্লাহর মরদেহ দেশে পাঠানো হবে এনটিভিকে বলেন জহিরুল ইসলাম জহির।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক