ব্রাহ্মণবাড়িয়া বিএনপি’র নতুন কমিটি
আমিরজাদা চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি’র নতুন কমিটি হয়েছে। সভাপতি হয়েছেন হাফিজুর রহমান মোল্লা কচি ও সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন।সোমবার সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শেষে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৫টি পদ ঘোষনা করা হয়। অন্য ৩ টি পদের মধ্যে সিনিয়র সহ সভাপতি হয়েছেন ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আনিসুর রহমান মঞ্জু ও সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ। জেলা বিএনপি সুত্র জানিয়েছে আগামী ১০ ই জানুয়ারীর মধ্যে পূর্নাঙ্গ কমিটি করার সময় বেধে দেয়া হয়েছে। এবার কমিটি হবে ১৫১ সদস্য বিশিষ্ট। জেলা বিএনপি’র নতুন কমিটিতে কারা আসছেন তা আগেই ঠিকঠাক ছিলো। আজ শুধু ঘোষনা দেয়া হয়। আর সেকারনে সম্মেলন নিয়ে তেমন কোন উৎসাহ উদ্দীপনা ছিলোনা সাধারণ নেতাকর্মীদের মধ্যে।











