র্যাব-পুলিশ ছেড়ে মাঠে নামুক কে কার চামড়া তুলে আর ঠ্যাঙ্গ ভাঙ্গে – মীর্জা ফখরুল
আমিরজাদা চৌধুরী : বিএনপি’র মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন তারেক জিয়া লন্ডনে বসে ইতিহাস ও বইপত্রের আলোকে কিছু কথা বলেছেন, আর তাতেই আওয়ামীলীগের গায়ে আগুন ধরে গেছে। তারেক ভূল বলে থাকলে বইপত্র নিয়ে এসে তারা এর প্রমান করুক। এটিকে কেন্দ্র করে খালেদা জিয়া ও তারেক জিয়ার বিরুদ্ধে যাচ্ছেতাই কথা বলছে আওয়ামীলীগ। গালাগাল করছে। আওয়ামীলীগের দায়িত্বশীলরা বলছেন বিএনপির গায়ের চামড়া তুলে নিবে। পুলিশ-র্যাব ছেড়ে আওয়ামীলীগ মাঠে নামুক, কে কার চামড়া তুলে নেয়,ঠ্যাঙ্গ ভেঙ্গে দেয় জনগণই এর উত্তর দেবে।
তিনি আজ সোমবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি’র সম্মেলনে প্রধান অতিথির বতৃতায় একথা বলেন। মীর্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন সরকার সরকারী কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়িয়েছে সেটা ভালো কথা। তার ঘুষ না খাক,ভালো থাকুক। কিন্তু সাধারণ মানুষের অবস্থা কি? তাদের জীবন আজ দুর্বিষহ। বিদুৎ-গ্যাসসহ সবকিছুর দাম বাড়ছে। তিনি আরো বলেন আওয়ামীলীগের লোকজন শেখ হাসিনাকে গনতন্ত্রের মানষকন্যা বলে। তাই যদি হয় তাহলে ভোটের অধিকার কেন কেড়ে নেয়া হবে,সত্য কথা বলার জন্যে কেন জেলে নেয়া হয়। বিরোধী দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে কেন অসংখ্য মামলা দেয়া হয়। গুলি করে কেন মানুষকে হত্যা করা হয়। পঙ্গু করা হয়। দেশের মানুষ কি এই গনতন্ত্র চায়? ফখরুল বলেন আওয়ামীলীগ বিচার বিভাগ,নির্বাচন কমিশন ও প্রশাসন সবই ধ্বংস করেছে। সমগ্র দেশের মানুষ আজ কারাগারে আবদ্ধ। স্থানীয় পৌর মুক্তমঞ্চে জেলা বিএনপির আহবায়ক হাফিজুর রহমান মোল্লা কচির সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বতৃতা করেন যুগ্ম মহাসচিব শাহজাহান,চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খন্দকার, ভাইস চেয়ারম্যান হারুন আল রশিদ, চেয়ারপারসনের উপদেষ্টা মুশফিকুর রহমান ও উকিল আবদুস সাত্তার ভূইয়া, কেন্দ্রীয় বিএনপি’র সদস্য কাজী মো: আনোয়ার হোসেন,ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল প্রমুখ। মীর্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আওয়ামীলীগ তাদের নেতাকর্মীদের ৮ হাজার মামলা থেকে খালাস দিয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে ১৫ টি মামলা ছিলো। সেগুলোও উঠিয়ে নেয়া হয়েছে। আর খালেদা জিয়ার বিরুদ্ধে দেয়া হয়েছে ২০ টি মামলা। খালেদা নাকি এতিমের টাকা মেরে খেয়েছে। জিয়া চ্যারিটিবল ট্রাষ্ট করে সাধারণ মানুষের কল্যান করাই ছিলো তার উদ্দেশ্যে। বিভিন্ন মানুষ এই ট্রাষ্টে সহায়তা করেছেন।এতে সরকারী কোন টাকা নেই। ট্রাষ্টের টাকা ব্যাংকেই গচ্ছিত আছে। অথচ শেখ হাসিনার বিরুদ্ধে চেকে টাকা নেয়ার অভিযোগ ছিলো। আমাদের বিরুদ্ধে অসংখ্য মামলা দেয়া হয়েছে। আওয়ামীলীগ মনে করছে মামলা মামলায় আমরা কাহিল হয়ে যাবো। সংবিধান,আইন পরিবর্তন করছে। খুন-গুম করছে। এসব করে পার পাওয়া যাবেনা। দেশের মানুষ তাদেরকে আর বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচনে জয়ী হয়ে আসতে দেবেনা । তিনি বলেন সমগ্র দেশের মানুষ আজ কারাগারে আবদ্ধ। মানুষের অধিকার কেড়ে নেয়া হয়েছে। এক ভয়াবহ অবস্থার মধ্যে মানুষ দিন কাটাচ্ছে।কৃষক,শ্রমিক,মধ্যবিত্ত কারো ঘরেই শান্তি নেই। গত ৩ মাসে ৬৫ জনকে গুম করা হয়েছে। ইলিযাছের ৮ বছরের মেয়ে আজো তার পথ চেয়ে বসে থাকে। চৌধুরী আলমের নাতনি অপেক্ষায় থাকে কখন তার দাদা ফিরবে।











