,

চলচ্চিত্রে আসছেন প্রভা

55668_e2বিনোদন প্রতিবেদক :বেশ কিছুদিন ধরেই মডেল-অভিনেত্রী প্রভা চলচ্চিত্রে আসছেন- এমন সংবাদ প্রকাশ হয়ে আসছে। তবে বিষয়টি সত্যি নয় বলে দাবি করেছেন তিনি। অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এবার চলচ্চিত্রে নাম লেখাতে চলেছেন ছোট পর্দার আলোচিত এই অভিনেত্রী। সবকিছু ঠিক থাকলে সাইমন তারিকের পরিচালনায় ‘ক্রাইম রোড’ ছবিতে অভিনয় করবেন তিনি। অবশ্য এখনও চিত্রনাট্য না পড়তে পারায় চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি প্রভা। এ বিষয়ে তিনি বলেন, আমি এখনও ছবিটির গল্প সম্পর্কে অবগত নই। গল্পটি যদি ভাল লাগে তবে শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত জানাবো। এদিকে নির্মাতা সূত্রে জানা গেছে, আগামী ৩১শে ডিসেম্বর ছবিটির মহরত হতে যাচ্ছে। তবে চূড়ান্ত না হওয়ার আগে এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি নন প্রভা। 

উল্লেখ্য, মডেলিংয়ের মধ্য দিয়ে মিডিয়ায় ক্যারিয়ার শুরু হয় তার। এরপর একাধারে নাটক ও টেলিছবিতে অভিনয় করে ব্যাপক দর্শক প্রশংসা কুড়িয়েছেন প্রভা। এর মাঝে নানা কারণে মিডিয়া থেকে দূরে থাকলেও এক বছরের বেশি সময় ধরে আবারও নিয়মিত কাজ করে যাচ্ছেন তিনি। বর্তমানে একাধিক ধারাবাহিক নাটকে অভিনয় করছেন। পাশাপাশি বেশ কয়েকটি খ- নাটকে কাজও করার কথা রয়েছে তার। 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ